খুলনায় ছয় আসনে ৫৩ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য খুলনা জেলার ছয়টি আসনে মোট ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে

2023-12-01T14:17:03+00:00
2023-12-01T14:17:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খুলনায় ছয় আসনে ৫৩ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
খুলনা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩, ২:১৭ পিএম   (ভিজিট : ১৯২)
X

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য খুলনা জেলার ছয়টি আসনে মোট ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে খুলনা-১ আসনে ছয়জন, খুলনা-২ আসনে নয়জন, খুলনা-৩ আসনে পাঁচজন, খুলনা-৪ আসনে ১৪ জন, খুলনা-৫ আসনে সাতজন এবং খুলনা-৬ আসনে ১২ জন। জেলা রির্টিানিং কর্মকর্তা ও উপজেলার সহকারী রির্টানিং কর্মকর্তার দপ্তরে বৃহস্পতিবার বিকাল ৪টা পর্যন্ত তাদের মনোনয়নপত্র দাখিল করেন। এর আগে নির্ধারিত সময়ে মোট ৫৯ জন প্রার্থী মনোনায়পত্র সংগ্রহ করেন। এর মধ্যে ছয়জন মনোনয়নপত্র দাখিল করেননি।

রিটানিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, মনোনয়নপত্র জমা দানকারীরা হলেন খুলনা-১ আসনে ছয়জনের মধ্যে আছেন আওয়ামী লীগের ননী গোপাল মন্ডল, জাপার কাজী হাসানুর রশীদ, জাকের পার্টি মোঃ আজিজুর রহমান, তৃণমূল বিএনপি গোবিন্দ চন্দ্র প্রামাণিক, স্বতন্ত্র আবেদ আলী শেখ ও প্রশান্ত কুমার রায়। খুলনা-২ আসনে নয়জনের মধ্যে আছেন আওয়ামী লীগের সেখ সালাহউদ্দিন জুয়েল, গণতন্ত্রী পার্টির মোঃ মতিয়ার রহমান, বাংলাদেশ কংগ্রেস দেবদাস সরকার, জাকের পার্টির ফরিদা পারভীন, ইসালামী ঐক্যজোট হিদায়েতুল্লাাহ, জাতীয় পার্টির মোঃ গাউসুল আজম, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট বাবু কুমার রায়, বিএনএম আব্দুল্লাহ আল আমিন, স্বতন্ত্র মোঃ সাইদুর রহমান। খুলনা-৩ আসনে পাঁচজনের মধ্যে আছেন আওয়ামী লীগের এস এম কামাল হোসেন, জাকের পার্টির এস এম সাব্বির হোসেন, জাতীয় পার্টির মোঃ আব্দুল্লাহ আল মামুন, স্বতন্ত্র কাইজার আহমেদ ও ফাতেমা জামান সাথী। 

খুলনা-৪ আসনে ১৪ জন হলেন আওয়ামী লীগের আব্দুস সালাম মুর্শেদী, জাকের পার্টির শেখ আনসার আলী, বিএনএম এস এম আজমল হোসেন, জাতীয় পার্টির মোঃ ফরহাদ আহমেদ, এনপিপি মোঃ মোস্তাফিজুর রহমান, তৃণমূল বিএনপি শেখ হাবিবুর রহমান, বাংলাদেশ কংগ্রেস মনিরা সুলতানা ও ইসলামি ঐক্যজোটের রিয়াজ উদ্দিন খান, স্বতন্ত্র মোঃ জুয়েল রানা, এম ডি এহসানুল হক, মোঃ রেজভি আলম, এস এম মোর্তজা রশিদী দ্বারা, আতিকুর রহমান ও এইচ এম রওশান জামির। খুলনা-৫ আসনে সাতজন হলেন আওয়ামী লীগের নারায়ণ চন্দ্র চন্দ, জাতীয় পার্টির মোঃ শাহীদ আলম, জাকের পার্টির সামাদ শেখ, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির শেখ সেলিম আক্তার, বাংলাদেশ কংগ্রেস এস এম এ জলিল, ইসলামি ঐক্যজোট তরিকুল ইসলাম ও স্বতন্ত্র শেখ আকরাম হোসেন। এছাড়া খুলনা-৬ আসনে ১২ জন হলেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মোঃ রশিদুজ্জামান, এনপিপি মনোনীত প্রার্থী মোঃ আবু সুফিয়াান, জাকের পার্টি মনোনীত প্রার্থী শেখ মর্তুজা আল মামুন, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোঃ শফিকুল ইসলাম মধু, বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী মির্জা গোলাম আজম, বিএনএম এস এম নেওয়াজ মোরশেদ, তৃণমূল বিএনপি গাজী নাদির উদ্দিন খান, স্বতন্ত্র এস এম রাজু, গাজী মোস্তফা কামাল, জি এম মাহবুবুল আলম, মোঃ মোস্তফা কামাল জাহাঙ্গীর, মোঃ অহিদুজ্জামান মোড়ল।

রিটার্নিং কর্মকর্তা খন্দকার ইয়াসির আরেফীন জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ৬টি আসন থেকে প্রতিদ্ব›িদ্বতা করার জন্য আওয়ামী লীগ, জাতীয় পার্টি (জাপা), জাকের পার্টি, তৃণমূল বিএনপি, এনপিপি ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৫৯ জন মনোনয়নপত্র উত্তোলন করেন। এর মধ্যে জমা দিয়েছেন ৫৩ জন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy