লালমনিরহাট-১ আসনে আওয়ামীলীগসহ ৮ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

সারাবাংলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন পত্র জমাদানের শেষদিনে হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী

2023-12-01T14:19:54+00:00
2023-12-01T14:21:28+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
লালমনিরহাট-১ আসনে আওয়ামীলীগসহ ৮ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩, ২:১৯ পিএম  আপডেট: ০১.১২.২০২৩ ২:২১ পিএম  (ভিজিট : ১৩৯)
X

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন পত্র জমাদানের শেষদিনে হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলা সহকারী রিটার্নিং অফিসার  ও উপজেলা নির্বাহী কর্মকর্তাগনের  নিকট উৎসব মুখর পরিবেশে প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিয়েছে। 

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল থেকে হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলা চত্বরে ভিড় করেন এমপি প্রার্থীর অনুসারীরা। আসনটিতে এইদিন নৌকার পক্ষে  মোতাহার হোসেন এমপিসহ ৮জন মনোনয়ন পত্র জমা দেন৷ 

লালমনিরহাট-১(হাতীবান্ধা-পাটগ্রাম) সংসদীয় আসনে আওয়ামীলীগ, জাতীয় পার্টি,জাসদ,সাম্যবাদী,জাকেরপার্টি,এনপিপি,গণতন্ত্রী পার্টি ও স্বতন্ত্র সহ ৮ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।  মনোনয়ন জমা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

লালমনিরহাট- ১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৮ জন। এদের মধ্যে লালমনিরহাট ১ আসন- আওয়ামী লীগের প্রার্থী লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোতাহার হোসেন। জাসদে ডক্টর হাবিব মোহাম্মদ ফারুক। জাতীয় পার্টির হাবিবুল হক বসুনিয়া, কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ পরিকল্পনা উপ-কমিটির সদস্য স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান প্রধান, ইসলামী ফন্টের আজম আজাহার হোসেন, জাকের পার্টি -মানিকুর রহমান মানিক,স্বতন্ত্র প্রার্থী কেএম আমজাদ হোসেন তাজু ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল বাকী।
হাতীবান্ধা উপজেলার সহকারী রিটার্নিং ও  উপজেলা নির্বাহী অফিসার নাজির হোসেন বলেন,প্রার্থীগন যথা নিয়মে তাদের নিজ নিজ মনোনয়ন পত্র জমা দেন। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy