মানিকগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী এস এম জাহিদের মনোনয়নপত্র দাখিল

মানিকগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

পদ্মা যমুনার ভাঙ্গন কবলিত ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলার দুর্গম চরাঞ্চল দিয়ে গঠিত মানিকগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে

2023-12-01T14:26:07+00:00
2023-12-01T14:26:07+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
মানিকগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী এস এম জাহিদের মনোনয়নপত্র দাখিল
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩, ২:২৬ পিএম   (ভিজিট : ১৫৭)
X

পদ্মা যমুনার ভাঙ্গন কবলিত ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলার দুর্গম চরাঞ্চল দিয়ে গঠিত মানিকগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন  সরকার দলীয় হেভিওয়েট নেতা এস এম জাহিদ। 

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে দৌলতপুর উপজেলা পরিষদে সহকারী রিটার্নিং অফিসারের দপ্তরে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি  অবসরপ্রাপ্ত সার্জেন্ট বীর মুক্তিযোদ্ধা নুরুল হক, সাবেক সাধারণ সম্পাদক মো: ফরিদ আহমেদ, চক মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো: শফিকুল ইসলাম শফিক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহানারা বেগম, ঘিওর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান  আরেফিন টুটুল সহ বিপুল সংখ্যক পদবঞ্চিত নেতাকর্মী  ও সমর্থনকারী। 

আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক সুলতান সালাউদ্দিন জাহিদ বলেন, অবহেলিত চরাঞ্চল তথা মানিকগঞ্জ-১ সংসদীয় এলাকার রাস্তাঘাট, হাট বাজার, স্কুল কলেজ, মসজিদ মাদ্রাসা ও মন্দির সহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে সাধ্যমত ভূমিকা রেখেছি। নির্বাচিত হলে এই অঞ্চলকে একটি আধুনিক এলাকায় পরিণত করব ইনশাল্লাহ। তিনি বলেন, আওয়ামী লীগে আমার বহু অবদান আছে। ১২ বছর দল ও মানুষের কল্যাণে নিরলস ভাবে করে যাচ্ছি। তৃতীয় বারের মতো এবারও নৌকার মনোনয়ন  প্রত্যাশী ছিলাম। কিন্তু পাইনি। তাই বাধ্য হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ   করব। এবং জনগণ আমাকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করবেন, এটা আমার বিশ্বাস। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতামূলক, জনগণের অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy