কুড়িগ্রামের ৪টি আসনে আওয়ামীলীগ ও জাতীয় পার্টিসহ ২৮টি মনোনয়ন জমা

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাবাংলা

কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনে মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিনে আওয়ামীলীগের ৪ জন ও জাতীয় পার্টির মনোনীত ৪

2023-12-01T14:31:05+00:00
2023-12-01T14:31:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুড়িগ্রামের ৪টি আসনে আওয়ামীলীগ ও জাতীয় পার্টিসহ ২৮টি মনোনয়ন জমা
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩, ২:৩১ পিএম   (ভিজিট : ১৮৬)
X

কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনে মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিনে আওয়ামীলীগের ৪ জন ও জাতীয় পার্টির মনোনীত ৪ জন প্রার্থীসহ মনোনয়ন জমা দিয়েছেন মোট ২৮ জন প্রার্থী। প্রার্থীরা রির্টানিং অফিসার ও সহকারী নির্টানিং অফিসারের নিকট মনোনয়ন পত্র জমা দেন। 

কুড়িগ্রাম-১ আসনে আওয়ামীলীগের প্রার্থী আসলাম হোসেন সওদাগর ও জাতীয় পার্টির প্রার্থী একেএম মোস্তাফিজুর রহমান সহ মনোনয়ন জমা দিয়েছেন ৫ জন প্রার্থীরা। এই আসনে মনোনয়ন বিতরণ হয়েছে ৬টি। 

কুড়িগ্রাম-২ আসনে আওয়ামীলীগের প্রার্থী মো: জাফর আলী ও জাতীয় পার্টির প্রার্থী পনির উদ্দিন আহমেদসহ মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৮ জন প্রার্থী। এই আসনে মনোনয়ন বিতরণ হয়েছিল ৮টি।

কুড়িগ্রাম-৩ আসনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী সৌমেন্দ্র প্রসাদ পান্ডে ও জাতীয় পার্টির প্রার্থী আব্দুস সোবহানসহ মনোনয়ন জমা দিয়েছেন ৪ জন প্রার্থী। এই আসনে মনোনয়ন বিতরণ হয়েছেলি ৮টি।

কুড়িগ্রাম-৪ আসনে আওয়ামীলীগের প্রার্থী মো: বিপ্লব হাসান ও জাতীয় পার্টির প্রার্থী একেএম সাইফুর রহমানসহ মনোনয়ন জমা দিয়েছেন ১১ জন প্রার্থী। এই আসনে মনোনয়ন পত্র বিতরণ হয়েছিল ১৯টি।

এর আগে কুড়িগ্রাম- ১ আসনে ৬টি, কুড়িগ্রাম-২ আসনে ৮টি, কুড়িগ্রাম-৩ আসনে ৮টি ও কুড়িগ্রাম-৪ আসনে ১৯টি সহ মোট ৪১টি মনোনয় পত্র সংগ্রহ করেন আওয়ামীলী, জাতীয় পার্টি, জেপি, জাকের পার্টি, কৃষক শ্রমিক জনতালীগ, বাংলাদেশ সুপ্রিম পার্টি, ওয়ার্কাস পার্টি ও স্বতন্ত্র প্রার্থীরা। এরমধ্যে 
তৃণমুল বিএনপি’র একজন প্রার্থী মনোনয়ন সংগ্রহ ও জমা দিয়েছেন।

কুড়িগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা জিলহাজ উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।










Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy