নেত্রকোনা-৩ আসনে ১০ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

১৫৯,নেত্রকোনা-৩ (কেন্দুয়া- আটপাড়া) আসনে দ্বাদশ সংসদ নির্বাচনে ১০ জন প্রার্থী উৎসবমুখর পরিবেশে মনোনয়ন ফরম দাখিল করেছেন।বৃহস্পতিবার (৩০ নভেম্বর)

2023-12-01T15:05:18+00:00
2023-12-01T15:05:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নেত্রকোনা-৩ আসনে ১০ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩, ৩:০৫ পিএম   (ভিজিট : ১৩৯)
X

১৫৯,নেত্রকোনা-৩ (কেন্দুয়া- আটপাড়া) আসনে দ্বাদশ সংসদ নির্বাচনে ১০ জন প্রার্থী উৎসবমুখর পরিবেশে  মনোনয়ন ফরম দাখিল করেছেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন পত্র  জমা দেন প্রার্থীরা।

১০ জন  প্রার্থী মধ্যে -
১।  বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল কেন্দুয়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে  দুপুর ১ টার দিকে মনোনয়ন পত্র জমা দেন। 
২ স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ মনোনীত নবম জাতীয় সংসদ সদস্য, ডাকসু নেতা এবং বর্তমান জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. মঞ্জুর কাদের কোরায়েশী আটপাড়া উপজেলায় সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে দুপুর ১২ টার দিকে মনোনয়ন পত্র জমা দেন।
৩।  সাবেক উপজেলা চেয়ারম্যান  এবং আওয়ামীলীগ মনোনীত দশম জাতীয় সংসদ সদস্য ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে দুপুর ২টার দিকে মনোনয়ন পত্র জমা দেন । 
৪। কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি এবং আওয়ামীলীগ উপকমিটির  সাবেক সহ সম্পাদক এডভোকেট আব্দুল মতিন কেন্দুয়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে দুপুর তিনটার দিকে মনোনয়ন ফরম জমা দেন। 
৫। জাতীয় পার্টি মনোনীত কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান  জসিম উদ্দিন ভূঞা দুপুর ২ টার দিকে কেন্দুয়া উপজেলা সহকারী  রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র জমা দেন।   
৬। ইসলামী ঐক্যজোট মনোনীত এহতেশামুল সারোয়ার কেন্দুয়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে  সারে তিনটার দিকে মনোনয়ন পত্র জমা দেন।   
৭। তৃনমুল বিএনপি মনোনীত মিজানুর রহমান খান আটপাড়া উপজেলা সহকারী  রিটার্নিং কর্মকর্তার কাছে তিনটার দিকে  মনোনয়ন পত্র জমা দেন
৮।  কৃষক শ্রমিক জনতালীগ মনোনীত জেলা কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি রিগ্যান আহমেদ জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে তিন্টার দিকে মনোনয়ন পত্র জমা দেন
৯। এনপিপির আসাদুজ্জামান খান জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে দুপুর আড়াইটার দিকে মনোনয়ন পত্র জমা দেন 
১০।  জাকের পার্টির সুরুজ আলী জেলা রিটার্নিং কর্মকর্তা কাছে দুপুর তিনটার দিকে মনোনয়ন পত্র জমা দেন। 

উল্লেখ্য যে গত ১৫ নভেম্বর সন্ধ্যা ৭.১০ প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ এর নির্বাচনী তফসিল ঘোষণা করেন। নির্বাচনী তফসিল ঘোষণা অনুযায়ী মনোনয়ন  পত্র জমা দেয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর, বাছাই ১-৪ ডিসেম্বর, প্রত্যাহারের শেষ তারিখ-১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। নির্বাচন হবে ব্যালটের মাধ্যমে ৭ জানুয়ারি। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy