স্বতন্ত্র প্রার্থী লে. জে.(অব.) আবুল হোসেনের মনোনয়নপত্র দাখিল

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন রাষ্ট্রপতির সাবেক সামরিক সচিব

2023-12-01T15:07:05+00:00
2023-12-01T15:07:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
স্বতন্ত্র প্রার্থী লে. জে.(অব.) আবুল হোসেনের মনোনয়নপত্র দাখিল
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩, ৩:০৭ পিএম   (ভিজিট : ২৩৪)
X

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে  পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন রাষ্ট্রপতির সাবেক সামরিক সচিব এবং বিজিবি’র সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবুল হোসেন। 

এ আসনে আ'লীগ থেকে দলীয়ভাবে মনোনয়ন পেয়েছেন বর্তমান সাংসদ এস এম শাহজাদা। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রথম বার সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে তিনি নৌপরিবহন মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্যের দায়িত্ব পালন করছেন।

ওই আসনটিতে মনোনয়ন পেতে জেনারেল (অব.) আবুল হোসেন আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনে জমা দিয়েছিলেন কিন্তু তিনি মনোনয়ন পাননি। আওয়ামী লীগের চুড়ান্ত প্রার্থী ঘোষণার পরে তিনি স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন।

বৃহস্পতিবার বিকালে তিনি দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাফিজা নাজ নীরা  ও নির্বাচন কমিশনার কাছে মনোনয়নপত্র দাখিল করেন ।

এরপর সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার সদর ইউনিয়ন  পরিষদের নীচে খোলা জায়গায় উপস্থিত কয়েক হাজার স্থানীয় জনসাধারণের উদ্দেশ্যে  সংক্ষিপ্ত আলোচনা করেন । এ সময় উপস্থিত ছিলেন, দশমিনা ও গলাচিপা উপজেলার  আ.লীগ, যুবলীগ,ছাত্রলীগ ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় আবুল হোসেন বলেন,আমি জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের একজন একনিষ্ঠ কর্মী। তাই জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে এবং সকল নেতৃবৃন্দ ও জনগণের অনুরোধে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একজন স্বতন্ত্র প্রার্থী হিসাবে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি বলেন, আগামী নির্বাচনকে অংশগ্রহনমূলক ও নিরপেক্ষ করে দেশ ও বিদেশে নির্বাচনকে গ্রহনযোগ্য করার ক্ষেত্রে অবদান রাখার উদ্দেশ্যেই এই কঠিন চ্যালেঞ্জ আমি গ্রহন করেছি। প্রতিটা আসনেই যদি আমরা একাধিক প্রার্থীর মধ্যে কঠিন প্রতিযোগিতার ব্যবস্থা করতে পারি এবং উল্লেখযোগ্য সংখ্যক আসনে যদি স্বতন্ত্র বা বিরোধী দলীয় প্রার্থী বিজয়ী হয়, তবে দেশে ও বিদেশে এই নির্বাচনের গ্রহনযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে না। আমি আশাকরি পটুয়াখালী -০৩ আসনের সকল জনগন বিষয়টা অনুধাবন করে আমার স্বতন্ত্র প্রার্থী হবার বিষয়টি ইতিবাচকভাবে গ্রহন করবেন এবং আমাকে সমর্থন দিয়ে বিজয়ী করে আগামী নির্বাচনকে গ্রহনযোগ্য করার জন্য অবদান রাখবেন।

এর আগে দুপুর ২ টা থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতৃবৃন্দ ও কয়েক হাজার সাধারণ ভোটার জেনারেল আবুল হোসেনকে বরণ করে নিতে ওই স্থানে উপস্থিত হন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy