নোয়াখালী-১ আসনে আবু নাছের ওয়াহেদ ফারুকের মনোনয়নপত্র জমা

চাটখিল প্রতিনিধি

সারাবাংলা

নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে সর্বোমোট ১১জন এর মধ্যে বাংলাদেশ কংগ্রেস হতে মনোনয়ন পত্র জমা দিয়েছেন চাটখিলের কৃতিসন্তান সম্মিলিত মহাজোটের

2023-12-01T16:16:13+00:00
2023-12-01T16:16:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নোয়াখালী-১ আসনে আবু নাছের ওয়াহেদ ফারুকের মনোনয়নপত্র জমা
চাটখিল প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩, ৪:১৬ পিএম   (ভিজিট : ২৭৮)
X

নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে সর্বোমোট ১১জন এর মধ্যে বাংলাদেশ কংগ্রেস হতে মনোনয়ন পত্র জমা দিয়েছেন চাটখিলের কৃতিসন্তান সম্মিলিত মহাজোটের কেন্দ্রীয় সদস্য সচিব আলহাজ্ব আবু নাছের ওয়াহেদ ফারুক। বুধবার বিকেলে নোয়াখালী জেলার ডিসি ও প্রধান রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান এর নিকট মনোনয়নপত্র জমা দেন।

 এ সময়তিনি সাংবাদিকদের জানান, দেশের রাজনীতিতে নতুন কিছু দেখতে চাই মানুষ। বাংলাদেশ কংগ্রেস এবার ৩০০ আসনে প্রার্থী দিয়েছেন। তাই তিনি নিজে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আংশিক সংসদীয়আসন ২৬৮ থেকে প্রতিদ্বন্ধীতা করার ইচ্ছা প্রকাশ করেছেন। গনতন্ত্রের স্বার্থে ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য অতীতের মতো প্রতিদ্বন্দ্বিতা ছাড়া কেউ যাতে নির্বাচিত হতে না পারে জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার করতে মাঠে নেমেছেন বলে জানান এবং দেশবাসীর দোয়া কামনা করেন।

তিনি আরো জানান, নির্বাচিত হলে তিনি নোয়াখালী ১ চাটখিল-সোনাইমুড়িআসনের জনগণের সুখে দুঃখে পাশে থাকবেন। এ আসনের প্রতিটি সেক্টরকে দুর্নীতি মুক্ত করবেন, জনগনকে নিয়ে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিকে প্রতিহত করবেন বলে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন।  তিনি বাকি জীবন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন বলেও জানান।

এতে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সদস্য সচিব আমিনুর রহমান বাহাদুর, এ্যাডভোকেট মাহবুবুর রহমান বাবু, এ্যাডভোকেট মোজাম্মেল হোসেন, ডা. গোলাম হায়দার, ছেলামত উল্যা, মীর মাহবুবুর রহমান, নুরুল হাদী রিফাত প্রমুখ। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy