নবীনগরে ড্রাইভারকে হত্যা করে অটোরিকশা ছিনতাই

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যাত্রী বেশে অটোরিকশা ভাড়া নিয়ে ড্রাইভারকে হত্যা করে অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারীরা। নিহত অটোরিকশা

2023-12-01T16:23:46+00:00
2023-12-01T16:23:46+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নবীনগরে ড্রাইভারকে হত্যা করে অটোরিকশা ছিনতাই
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩, ৪:২৩ পিএম   (ভিজিট : ২১৯)
X

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যাত্রী বেশে অটোরিকশা ভাড়া নিয়ে ড্রাইভারকে হত্যা করে অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে  ছিনতাইকারীরা। নিহত অটোরিকশা চালক আরাফাত (১৬) নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের কাদৈর গ্রামের এনতাজ মিয়ার ছেলে । ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে নবীনগরের রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামে। 
 
জানা গেছে, বৃহস্পতিবার রাত ৯ টার দিকে বড়িকান্দি গণিশাহ এর মাজার থেকে দুইজন ছিনতাইকারী  যাত্রী বেশে উঠে অটোরিকশায় উঠে তাদেরকে মাঝিয়ারা বাজারে নামিয়ে দেওয়ার কথা বলেন। মাঝিয়ারা বাজারে যাওয়ার পর ছিনতাইকারীরা চালককে অনুরোধ করে তাদেরকে খাগাতুয়া নিয়ে যেতে। চালক তাদের কথায় রাজি হয়ে খাগাতুয়া গ্রামে নিয়ে গেলে যাত্রী বেশে থাকা ওই ছিনতাইকারীরা অটোরিকশা চালক আরাফাতকে ছুরি দিয়ে তার পেটে আঘাত করে অটোরিকশাসহ ও তার সাথে থাকা দুটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন আহত অবস্থায় আরাফাতকে সলিমগঞ্জ অলিউর রহমান জেনারেল  হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা এনতাজ মিয়া জানান, আমার দুটি জমজ ছেলে। এক ছেলে প্রবাসে রয়েছে, সেও প্রবাসে যাওয়ার জন্য গত কয়েকদিন আগে পাসপোর্ট করে এসেছে। আজ রাতে বড়িকান্দি থেকে দুজন যাত্রী নিয়ে মাঝিয়ারা যাওয়ার কথা ফোনে আমাকে জানিয়েছিলো। এরপর আবার খাগাতুয়া যাওয়ার কথাও জানিয়েছে। রাত হয়ে যাওয়ায় কারণে প্রতি মুহূর্তে আমার ছেলের সাথে যোগাযোগ ছিলো। হঠাৎ করে তার মোবাইল ফোন বন্ধ হয়ে যাওয়ার কারণে আমার সাথে যোগাযোগ বন্ধ হয়ে যায়। রাত বেশি হয়ে গেছে কিন্তু আমার ছেলে এখনো বাড়িতে আসে নাই। তার ফোন বন্ধ, কোন বিপদ হলো কিনা, এই চিন্তা করে আমরা বাড়ি থেকে বের হয়ে তার খোঁজ করতে থাকি।
পরে রাত ১২ টার দিকে খাগাতুয়া গ্রামে রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় তাকে আমরা উদ্ধার করে দেড়টার দিকে হাসপাতালে নিয়ে এলে ডাক্তার বলে হাসপাতালে আনার আগেই আমার ছেলে মারা গেছে। 

হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, পুলিশ লাশ উদ্ধার করেছে, ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানোর হচ্ছে এবং খুনিদের গ্রেফতার করতে পুলিশ কাজ শুরু করেছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy