প্রকাশ: শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩, ৪:৫৯ পিএম (ভিজিট : ১৮৫)

X
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে নড়াইলের ২টি আসনে ১৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেন প্রার্থীরা।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র মতে, নড়াইলের দুইটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৬ জন। নড়াইল-১ (কালিয়া- নড়াইল সদর আংশিক) আসনে ৭ জন এবং নড়াইল-২ (লোহাগড়া-নড়াইল সদর আংশিক) মনোনয়ন জমা দিয়েছেন ৯ জন।
নড়াইল-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী টানা তিন বারের সংসদ সদস্য বিএম কবিরুল হক মুক্তি,কবিরুল হকের স্ত্রী চন্দনা হক (স্বতন্ত্র), জাতীয় পার্টির মিল্টন মোল্লা, ওয়ার্কার্স পার্টির এ্যাডভোকেট মোঃ নজরুল ইসলাম,জেলা জাতীয় পার্টির (জেপি) সভাপতি শামিম আরা পারভীন (ইয়াসমিন),তৃণমূল বিএনপির শ্যামল চৌধুরী ও সিকদার মো. শাহাদাত হোসেন (স্বতন্ত্র)।
নড়াইল-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মাশরাফী বিন মুর্তজা,ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান, জাতীয় পার্টির (এরশাদ) অ্যাডভোকেট খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ, ইসলামী ঐক্যজোটের মো. মাহাবুবুর রহমান, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) জেলা সভাপতি মো. মনিরুল ইসলাম, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমির লিটু (স্বতন্ত্র), গণফ্রন্টের মোঃ লতিফুর রহমান,জাকের পার্টির মোঃ মিজানুর রহমান মিজান ও লায়ন মোঃ নূর ইসলাম (স্বতন্ত্র)।#