মাশরাফির সাথে প্রতিদ্বন্দ্বীতা করবেন ৮ জন প্রার্থী

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত দলীয় প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি

2023-12-01T17:25:40+00:00
2023-12-01T17:25:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাশরাফির সাথে প্রতিদ্বন্দ্বীতা করবেন ৮ জন প্রার্থী
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩, ৫:২৫ পিএম   (ভিজিট : ২৪৬)
X

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত দলীয় প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি বিন মুর্তজার সাথে নড়াইল-২ আসনে লড়তে চান ৮ জন প্রার্থী। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন বৃহস্পতিবার দুপুরের দিকে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জেলা প্রশাসক মোহাম্মাদ আশফাকুল হক চৌধুরীর কাছে মাশরাফি বিন মুর্তজার পক্ষে মনোনয়নপত্র জমা দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. সুবাস চন্দ্র বোস।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র মতে, নড়াইল-২ (লোহাগড়া-নড়াইল সদর আংশিক) আসনে মনোনয়ন জমা দিয়েছেন মাশরাফি বিন মুর্তজাসহ ৯ জন প্রার্থী।

নড়াইল-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মাশরাফী বিন মুর্তজা,ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান, জাতীয় পার্টির (এরশাদ) অ্যাডভোকেট খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ, ইসলামী ঐক্যজোটের মো. মাহাবুবুর রহমান, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) জেলা সভাপতি মো. মনিরুল ইসলাম, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমির লিটু (স্বতন্ত্র), গণফ্রন্টের মোঃ লতিফুর রহমান,জাকের পার্টির মোঃ মিজানুর রহমান মিজান ও লায়ন মোঃ নূর ইসলাম (স্বতন্ত্র)।

মাশরাফি বিন মুর্তজার মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আলমগীর হোসেন আলম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অচিন কুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক ওমর ফারুক, লোহাগড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শিকদার হান্নান রুনু,লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সি আলাউদ্দীন, মাশরাফির বাবা গোলাম মোর্ত্তজা স্বপনসহ হাজারো নেতাকর্মী।

উল্লেখ্য,এরই মধ্যদিয়ে দ্বিতীয়বারের মত নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করতে যাচ্ছে আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি বিন মুর্তজা। ২০১৮ সালে একই আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন মাশরাফি। আগামী বছরের জানুয়ারির ৭ তারিখে সারাদেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।#






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy