নরসিংদীতে ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদীতে নিবার্চনী আচরন বিধি ভঙ্গ করে ওসকানী মূলক বক্তব্য দেয়ার অভিযোগে নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমনকে

2023-12-01T17:47:59+00:00
2023-12-01T17:47:59+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নরসিংদীতে ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩, ৫:৪৭ পিএম   (ভিজিট : ২০৮)
X

নরসিংদীতে নিবার্চনী আচরন বিধি ভঙ্গ করে ওসকানী মূলক বক্তব্য দেয়ার অভিযোগে নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শুক্রবার দুপুর ১২.৫০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল গেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-১ সদর আসনে গত বুধবার নরসিংদী ক্লাবে আওয়ামী লীগের প্রার্থী সংসদ সদস্য মো: নজরুল ইসলাম (বীর প্রতিক) একটি মতবিনিময় সভা হয়। সভায় নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমন তার বক্তব্যে নৌকার বিরুদ্ধে অবস্থান নেয়া সতন্ত্র প্রার্থীদের পেটানোর হুমকি দেয়। মুহুর্ত্তের মধ্যেই  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল এই ভিডিও। 

আচরন বিধির অভিযোগে বৃহস্পতিবার রাতে নরিসংদী নির্বাচনী কর্মকর্তা সহকারী রিটানিং অফিসার ওমর ফারুক বাদি হয়ে সদর মডেল থানায় এ মামলা দায়ের করেন। একই সাথে জেলা ছাত্রলীগ সভাপতি আহসানুল ইসলাম ওরফে রিমনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নির্বাচনী আইন লঙ্ঘনের এ ঘটনায় তাঁর বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, জানতে চেয়েছে ওই আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটি। বৃহস্পতিবার রাতে এই কারণ দর্শানোর নোটিশ দেন নির্বাচনী অনুসন্ধান কমিটির সদস্য নরসিংদীর যুগ্ম জেলা ও দায়রা জজ নাহিদুর রহমান নাহিদ। নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

ভিডিওতে  জেলা ছাত্রলীগের সভাপতি বলেছেন, কোন স্বতন্ত্র মতন্ত্র আমরা চিনি না, মাইরের ওপর কোন ওষুধ নাই। ছাত্রলীগের কোন পোলাপান স্বতন্ত্ররে মানতো না। সতন্ত্ররে কেমনে পিডাইতে হয়,হেই দেখাইছে। হেরে আমরা হেমনেই পিডামো। এই শহরে, এই সদরের কোন এলাকায় স্বতন্ত্র প্রার্থীদের কোন জায়গা দেওয়া যাবে না। তারা নৌকার বিরোধী, মুক্তিযুদ্ধের বিরোধী, তারা দেশ বিরোধী।

গ্রেপ্তার হওয়ার আগে দেয়া এক বক্তব্যে নিজেকে আওয়ামীলীগ তথা দলের নিবেদিত প্রান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যানগার্ড উল্লেখ করেন নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমন বলেন, দলীয় যারা নৌকার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হবে, নৌকাকে ডুবাতে যারা অবস্থান নিবে, আমি মনে করি তারা আওয়ামীলীগের বিরোধী। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধী। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরোধী। বঙ্গবন্ধুর আদর্শের বিরুদ্ধে তারা অবস্থান করতেছে। আমি তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছি। নৌকাকে বিজয়ী করতে যা যা করার দরকার তাই করবো। 

এ বিষয়ে নরসিংদীর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. বদিউল আলম বলেন, 'আমরা অবাধ, সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক নির্বাচন উপহার দিতে চাই। এতে কেউ বাধা প্রদান করলে বা নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করলে আমরা কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।'







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy