কাশিমপুর কারাগারে ওয়ার্ড বিএনপি নেতার মৃত্যু

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুর কাশিমপুর কারাগারে ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আসাদুজ্জামান হিরা খানের (৪৫) মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কাওরাইদ ইউনিয়নের ধামলই

2023-12-01T19:16:33+00:00
2023-12-01T19:16:33+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কাশিমপুর কারাগারে ওয়ার্ড বিএনপি নেতার মৃত্যু
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩, ৭:১৬ পিএম   (ভিজিট : ১৭৬)
X

গাজীপুর কাশিমপুর কারাগারে ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আসাদুজ্জামান হিরা খানের (৪৫) মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কাওরাইদ ইউনিয়নের ধামলই গ্রামের মৃত গিয়াস উদ্দিন খানের ছেলে। 

শুক্রবার (০১ ডিসেম্বর) দুপুর ১২ টায় তার মৃত্যু হয়। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ ডেপুটি জেলার স্বপন কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।

ডেপুটি জেলার স্বপন কুমার ঘোষ জানান, আসাদুজ্জামান হিরা খান সকালে তার বুকে ব্যথা অনুভব হলে তাকে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ওই হাসপাতালে দুপুর ১২ টায় তার মৃত্যু হয়। ২৯ অক্টোবর আসাদুজ্জামান হিরা খানকে একটি বিস্ফোরক মামলায় গাজীপুরের জেলা কারাগারে আনা হয়েছে। পরে গত ১০ নভেম্বর কাশিমপুর কারাগারে আনা হয়।

নিহতের পরিবার এক সদস্য জানান, শুক্রবার দুপুরে হীরা খানের কাশিমপুর করাগারে মৃত্যু হয়। সে শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং ২৮ অক্টোবর ঢাকার সমাবেশে যাওয়ার পথে গ্রেফতার হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy