মলদ্বারে হেরোইন পাচারকালে র‍্যাবের হাতে মাদক ব্যবসায়ী আটক

সৈয়দপুর প্রতিনিধি

সারাবাংলা

মলদ্বারের ভিতরে ঢুকিয়ে রেখে অভিনব কায়দায় মাদক দ্রব্য হেরোইন পাচারকালে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এক মাদক বিক্রেতাকে আটক

2023-12-01T20:09:53+00:00
2023-12-01T20:09:53+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মলদ্বারে হেরোইন পাচারকালে র‍্যাবের হাতে মাদক ব্যবসায়ী আটক
সৈয়দপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩, ৮:০৯ পিএম   (ভিজিট : ২৮৫)
X

মলদ্বারের ভিতরে ঢুকিয়ে রেখে অভিনব কায়দায় মাদক দ্রব্য হেরোইন পাচারকালে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এক মাদক বিক্রেতাকে আটক করেছে। 

বৃহস্পতিবার রাতে র‌্যাব-১৩, নীলফামারী সিপিসি এর একটি আভিযানিক দল নীলফামারীর সৈয়দপুর শহরের রেলওয়ে স্টেশনের সামনে থেকে তাকে আটক করে।

আটক ব্যক্তির নাম মো. নজরুল ইসলাম (৭০)। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ০৯ নং চর আষাড়িয়াদহ ইউনিয়নের দিয়ার মানিকচর গ্রামের মৃত সাজ্জাদ চৌধুরীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নীলফামারী জেলাসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে মাদক তথা হেরোইন সরবরাহ করে আসছে।

সিনিয়র সহকারী পরিচালক ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত প্রেস রিলিজে র‌্যাব-১৩, নীলফামারী সিপিসি কর্তৃপক্ষ জানিয়েছেন যে, প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে র‌্যাব।

এছাড়াও নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবন্ধ অপরাধী, মাদক, ছিনতাইকারী, প্রতারক, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে র‌্যাবের ব্যাপক অভিযান অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার আনুমানিক  সাড়ে ১১টায় সৈয়দপুর রেল স্টেশনের বিপরীত পাশে আক্তার হোটেলের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে।

এসময় আসামী মোঃ নজরুল ইসলাম (৭০) কে আটক করতে সক্ষম হয়েছে। আসামীর কাছ থেকে তার মলদ্বারের ভিতরে বিশেষ ভাবে রক্ষিত হালকা নীল রঙের পলিথিন দিয়ে মোড়ানো কালো সুতা দ্বারা পেচানো ৯৫ গ্রাম কথিত ধূসর রঙের হেরোইন, ১টি মোবাইল, ২টি সিমকার্ড ও নগদ ১১শ’ টাকা উদ্ধার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আটককৃত মাদক ব্যবসার সাথে তার দীর্ঘদিন সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। সে বহুদিন ধরে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদকের বড় বড় চালান সংগ্রহ করে নীলফামারী জেলা সহ আসপাশ পার্শ্ববর্তী জেলাগুলোতে সরবরাহ করে আসছে। তার বিরুদ্ধে সৈয়দপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুপূর্বক হস্তান্তর করা হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy