প্রকাশ: শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩, ৯:০০ পিএম (ভিজিট : ২৯৩)

X
বাংলাদেশ পুলিশে দীর্ঘ কর্মজীবন শেষে রাজবাড়ী জেলায় কর্মরত কনস্টেবল মোঃ জাহাঙ্গীর আলম খাঁন আজ পিআরএল অবসর নেন। তার দীর্ঘ কর্মজীবন শেষে আজ পিআরএল (অবসর) এ যাওয়া প্রিয় সহকর্মী পুলিশ সদস্য মোঃ জাহাঙ্গীর আলম খাঁন কে আনুষ্ঠানিকতার সাথে বিদায় দিয়েছেন রাজবাড়ী পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ।
পুলিশ সুপার বলেন, তার মত জাহাঙ্গীর আলম খাঁনদের ছোট ছোট অবদানে বাংলাদেশ পুলিশ সুদীর্ঘ পথ অতিক্রম করে আজকের অবস্থানে পৌছেছে। তাদের অবদানকে বাংলাদেশ পুলিশ কৃতজ্ঞচিত্তে স্মরণ করে।
শুক্রবার রাজবাড়ী পুলিশ লাইন্স থেকে প্রিয় সহকর্মীকে সম্মাননা ও ক্রেস্ট প্রদানসহ আনুষ্ঠানিকতার সাথে বিদায় জানান পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ এবং অতিরিক্ত পুলিশ সুপার মো.রেজাউল করিম। ফুল-বেলুন দিয়ে সুসজ্জিত গাড়িতে করে তাকে বাড়িতে পৌঁছে দেয়া হয়।
এসময় জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন ।