মৌলভীবাজারে ১২ বোতল বিদেশি মদ ও ইয়াবাসহ আটক দুই

শ্রীমঙ্গল প্রতিনিধি

সারাবাংলা

জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে মৌলভীবাজার সদর থানা এলাকা থেকে ১২ বোতল বিদেশি মদ এবং ২৫০ পিস

2023-12-02T13:26:26+00:00
2023-12-02T15:19:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মৌলভীবাজারে ১২ বোতল বিদেশি মদ ও ইয়াবাসহ আটক দুই
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩, ১:২৬ পিএম  আপডেট: ০২.১২.২০২৩ ৩:১৯ পিএম  (ভিজিট : ১৩৩)
X

জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে মৌলভীবাজার সদর থানা এলাকা থেকে ১২ বোতল বিদেশি মদ এবং ২৫০ পিস ইয়াবাসহ শামীম মিয়া (৩৫) ও সৈয়দ আব্দুস সামাদ (৪৮) নামের দুইজনকে আটক করা হয়েছে। 

ডিবি সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার(১ ডিসেম্বর) রাত ৮টায় এসআই ইফতেখার ইসলামের নেতৃত্বে ডিবির একটি দল মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের শেরপুর আবাসিক এলাকার লন্ডনী আরজত উল্লাহর কলোনিতে অভিযান পরিচালনা করে। কলোনির ভাড়াটিয়া শামীম মিয়ার ঘর থেকে শামীম মিয়া এবং সৈয়দ আব্দুস সামাদকে আটক করা হয়। 

এসময় আটককৃত দুইজনকে তল্লাশি করে শামীম মিয়ার কাছ থেকে একটি বায়ুনিরোধক পলিপ্যাকের ভেতর থেকে ১৭৫ পিস এবং  আব্দুস সামাদের কাছ থেকে ৭৫ পিসসহ মোট ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। 

পরবর্তীতে শামীম মিয়ার ঘরে তল্লাশি চালিয়ে ঘরের খাটের নিচ থেকে একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ১২ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। 

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম জানান, এ ঘটনায় মৌলভীবাজার সদর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy