রাজবাড়ীতে আত্মহত্যা ও বাল্যবিয়ে বিরোধী সাইকেল র‍্যালী

রাজবাড়ী প্রতিনিধি

সারাবাংলা

'আমার জীবন আমার অধিকার বাল্য বিবাহ রুখবো এবার' প্রতিপাদ্যে রাজবাড়ীতে নারী সাইল্কিস্টদের অংশগ্রহণে বর্নাঢ্য বাল্য বিবাহ ও আত্নহত্যা

2023-12-02T17:06:51+00:00
2023-12-02T17:23:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজবাড়ীতে আত্মহত্যা ও বাল্যবিয়ে বিরোধী সাইকেল র‍্যালী
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩, ৫:০৬ পিএম  আপডেট: ০২.১২.২০২৩ ৫:২৩ পিএম  (ভিজিট : ১৮৫)
X

'আমার জীবন আমার অধিকার বাল্য বিবাহ রুখবো এবার' প্রতিপাদ্যে রাজবাড়ীতে নারী সাইল্কিস্টদের অংশগ্রহণে বর্নাঢ্য বাল্য বিবাহ ও আত্নহত্যা বিরোধী সাইকেল র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২রা ডিসেম্বর) সকালে রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে শতাধিক নারী সাইক্লিস্টদের অংশগ্রহণে র‍্যালীটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে আগের যায়গায় এসে শেষ হয় ।

রাজবাড়ী জেলা পুলিশের আয়োজনে ও প্রান্তিক জনকল্যাণ সংস্থার সহযোগিতায় সাইকেল র‍্যালীর উদ্বোধন করেন রাজবাড়ী পুলিশ সুপার জি.এম.আবুল কালাম আজাদ। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইফতেখারুজ্জামান সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার জি.এম.আবুল কালাম আজাদ বলেন, প্রান্তিক জনকল্যাণ সংস্থা ও সাইকেল লাভার রাজবাড়ী সংগঠন গুলো মাদকবিরোধী, বাল্যবিবাহ বিরোধী কাজ করে থাকে। আমরা তাদের সাথে সহযোগিতা করেছি। যেহেতু পুলিশেও মাদকবিরোধী, বাল্যবিবাহ বিরোধী কাজ করে থাকে । এটি একটি সচেতনতামূলক প্রচারণা যাতে, অভিভাবক ও শিক্ষার্থীরা সচেতন হতে পারে।

র‍্যালীতে অংশগ্রহনকারী তাসবি সুভাহ জানায়,আমার এখানে এসে খুবই ভালো লাগছে । অসংখ্য ধন্যবাদ জানাই জেলা পুলিশকে এমন সুন্দর আয়োজন করার জন্য । আমাদের নতুন প্রজন্মের অনেকের মধ্যে বাল্য বিবাহ  আত্নহত্যা মূলক বাজে প্রবণতা দেখা দিয়েছে। আমরা সকলেই পারি সাইক্লিং এর মাধ্যমে এ ধরনের বাজে প্রবণতা থেকে রক্ষা পেতে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy