চট্টগ্রাম-১১ : স্বতন্ত্র প্রার্থীর মাথায় নগর আওয়ামী লীগ সভাপতির হাত

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

জমে উঠেছে চট্টগ্রাম-১১ আসনের ভোটের খেলা৷ ইতিমধ্যে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী লতিফের বিপক্ষে

2023-12-02T20:50:32+00:00
2023-12-02T20:50:32+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চট্টগ্রাম-১১ : স্বতন্ত্র প্রার্থীর মাথায় নগর আওয়ামী লীগ সভাপতির হাত
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩, ৮:৫০ পিএম   (ভিজিট : ১৮৮৭)
X

জমে উঠেছে চট্টগ্রাম-১১ আসনের ভোটের খেলা৷ ইতিমধ্যে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী লতিফের বিপক্ষে স্থানীয় ও নগর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের প্রকাশ্য অনাস্থা জানানোর পর এবার স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক সুমন পেলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সমর্থন।  মাথায় হাত রেখে আসন্ন নির্বাচনে জন্য স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক সুমনকে দোয়া করলেন নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন৷ 

শনিবার (২ ডিসেম্বর) রাতে নগরের দামপাড়া মাহতাব উদ্দিন চৌধুরীর বাস ভবনে স্বতন্ত্র প্রার্থী সুমনের সাথে মতবিনিময় কালে মাহতাব উদ্দিন বলেন, জনপ্রিয়তা থাকলে ভয় নেই, ভোটাররাই তাদের প্রতিনিধি নির্বাচন করবেন। আওয়ামী লীগ সভাপতি ও  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দলীয় প্রতীকের প্রার্থীর পাশাপাশি দলের যে কোনো নেতা বা ব্যক্তি স্বতন্ত্র প্রার্থী হতে পারবেন। কারণ নির্বাচনকে প্রতিযোগিতামূলক করতে হবে।  

চট্টগ্রাম-১১ আসনের স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক সুমনকে নির্বাচনী প্রচার প্রচারণাসহ মানুষের দুয়ারে দুয়ারে যেতে আহ্বান জানিয়ে মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, দেশের প্রধানমন্ত্রী ও জাতির পিতার মেয়ে হিসাবে তিনি দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করে যাচ্ছেন। তার দল গণতান্ত্রিক প্রক্রিয়ায় টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকায় দেশের উন্নয়ন আজ দৃশ্যমান।

সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা  শফর আলী, বন্দর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো.ইলিয়াস,  ৩৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো.হাসান, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য শেখ নওশেদ সারোয়ার পিল্টু,  ৩৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোরশেদ আলী, ৪০ নম্বর  ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.আজাদ, ৩৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো.হাসান মুন্না, এলেম উদ্দিন ও নূর মোহাম্মদ প্রমুখ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy