মধুপুরে ড. রাজ্জাকের প্রতিদ্বন্দ্বী বিএনপির বহিষ্কৃত খন্দকার আনোয়ারুল হক

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে কৃষিমন্ত্রী ড. রাজ্জাকের সঙ্গে নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতায় মাঠে আসছেন বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক

2023-12-03T15:21:21+00:00
2023-12-03T15:24:35+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মধুপুরে ড. রাজ্জাকের প্রতিদ্বন্দ্বী বিএনপির বহিষ্কৃত খন্দকার আনোয়ারুল হক
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩ ডিসেম্বর, ২০২৩, ৩:২১ পিএম  আপডেট: ০৩.১২.২০২৩ ৩:২৪ পিএম  (ভিজিট : ২২৫)
X

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে কৃষিমন্ত্রী ড. রাজ্জাকের সঙ্গে নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতায় মাঠে আসছেন বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক এমপি খন্দকার আনোয়ারুল হক।

শনিবার ২ ডিসেম্বর  দুপুরে এ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও  টাঙ্গাইলের জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম। সহকারী রিটার্নিং অফিসার ও মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীন এ তথ্য নিশ্চিত করেছেন। কৃষিমন্ত্রীসহ মনোনয়নপত্র জমা দেওয়া বাকি তিনজনের মনোনয়ন ফরমও বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।

কথা উঠেছে কৃষিমন্ত্রীর আসনে আওয়ামী লীগ ছাড়া তিনজন দলীয় প্রার্থী থাকলেও চোখে পরারমত প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক এমপি খন্দকার আনোয়ারুল হক।

ডাকসুর সাবেক এই সদস্য খন্দকার আনোয়ার একসময় স্বতন্ত্র প্রার্থী হিসাবে এমপি নির্বাচিত হয়েছিলেন। এরপর তিনি এরশাদের জাতীয় পার্টিতে যোগ দেন। প্রায় দেড় যুগ জাতীয় পার্টির রাজনীতি করে বিএনপিতে যোগ দেন। বিগত নির্বাচনগুলোতে মনোনয়ন চেয়েও পাননি। এবার প্রার্থী হওয়ার প্রস্তুতি হিসাবে গণসংযোগ করেছেন। শেষ পর্যন্ত স্বতন্ত্র হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

দলীয় সিদ্ধান্তের বাহিরে গিয়ে এই নির্বাচরে অংশ গ্রহণ করায় বিএনপির সিনিয়ন যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষর করা এক চিঠিতে দেখা যায় খন্দকার আনোয়ারুল হককে দলের সাধারণ সদস্য পদসহ সকল পদ থেকে তাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার জানান, আওয়ামী লীগের পাতানো নির্বাচনে অংশ নেওয়ায় আনোয়ারুল হককে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। এনিয়ে দলের সিনিয়ন যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষর করা এক চিঠি ইস্যু করা হয়েছে । 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy