কেন্দুয়ায় লরি দুর্ঘটনায় চালক নিহত

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার কেন্দুয়ায় ট্রাকের লরি দুর্ঘটনায় চালক শাহিন মিয়া (২৫) নিহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে শনিবার বিকাল ৫টার দিকে কেন্দুয়া উপজেলার

2023-12-03T15:28:37+00:00
2023-12-03T15:28:37+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় লরি দুর্ঘটনায় চালক নিহত
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩ ডিসেম্বর, ২০২৩, ৩:২৮ পিএম   (ভিজিট : ১০৯)
X

নেত্রকোনার কেন্দুয়ায় ট্রাকের লরি দুর্ঘটনায় চালক শাহিন মিয়া (২৫) নিহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে শনিবার বিকাল ৫টার দিকে কেন্দুয়া উপজেলার বৈখেরহাটি পশ্চিম পাড়া গ্রামের রাস্তায়। 

স্থানীয়দের বরাতে জানা গেছে, পার্শ্ববর্তী গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের দাড়িয়াপুর গ্রামের সেলিম মিয়ার ছেলে শাহিন মিয়া কেন্দুয়ার দলপা  ইউনিয়নের  বৈখেরহাটি পশ্চিম পাড়া থেকে মদিনা ব্রিকস নামক ইটখোলায় লড়ি দিয়ে মাটি নেয়ার সময় লড়িটি উল্টে যায় এবং লড়ির নীচে পড়ে সে গুরুতর আহত হয়। পরে স্হানীয় লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 





















কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের চেয়ারম্যান শাহিন মিয়া লড়ি দূূঘটনায় চালক শাহিন মিয়ার  মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এবিষয়ে কথা হলে কেন্দুয়া থানার উপপরিদর্শক দেবাশীষ চন্দ্র দত্ত  সড়ক দুর্ঘটনায় লড়ি চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে  এবং লরিটি স্হানীয় চেয়ারম্যানের জিম্মায় আছে। নিহত শাহিনের বাড়ি যেহেতু অন্য উপজেলায় তাই আজ রবিবার তার পরিবারের লোকজন থানায় আসবে। পরে তাদের সাথে কথা বলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে  বলেও জানান তিনি।  






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy