গৌরনদীতে প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

সারাবাংলা

“প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে সম্মিলিত অংশগ্রহন, নিশ্চিত করবে এসডিজি অর্জন” এ প্রতিবাদ্য নিয়ে বরিশালের গৌরনদীতে ৫২ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী

2023-12-03T15:39:18+00:00
2023-12-03T15:39:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গৌরনদীতে প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩ ডিসেম্বর, ২০২৩, ৩:৩৯ পিএম   (ভিজিট : ১২৪)
X

“প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে সম্মিলিত অংশগ্রহন, নিশ্চিত করবে এসডিজি অর্জন” এ প্রতিবাদ্য নিয়ে বরিশালের গৌরনদীতে ৫২ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৫ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়েছে। 

এসডিবিপি প্রকল্প কারিতাস বরিশাল অঞ্চলের আয়োজনে রোববার সকালে উপজেলা চত্বর থেকে প্রতিবন্ধীদের নিয়ে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। 

র‌্যালী শেষে শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে আলোচনা সভা বরিশাল অঞ্চলের কর্মসুচি কর্মকর্তা সম্রাট সেরাও এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আব্দুল্লাহ খান। 

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান তুহিন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি কালিয়া দমন গূহ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সৈকত গূহ পিকলু, গৌরনদী ক্যাথলিক চার্চের পাল-পুরোহিত জেরম রিংকু গোমেজ। বক্তব্য রাখেন সুনীল চন্দ্র মল্লিক, মনিয়া আক্তার প্রমুখ। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়।    






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy