নড়াইল-২ আসনে মাশরাফিসহ সাত জনের মনোনয়ন বৈধ

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে নড়াইল-২ (লোহাগড়া-নড়াইল সদর আংশিক) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী

2023-12-03T16:34:49+00:00
2023-12-03T16:34:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নড়াইল-২ আসনে মাশরাফিসহ সাত জনের মনোনয়ন বৈধ
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩ ডিসেম্বর, ২০২৩, ৪:৩৪ পিএম   (ভিজিট : ২৫৯)
X

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে নড়াইল-২ (লোহাগড়া-নড়াইল সদর আংশিক) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাশরাফি বিন মর্তুজাসহ ৭ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে। দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

রোববার (৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও রির্টার্নিং অফিসার মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী এ ঘোষণা দেন।

জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, নড়াইল-২ আসনে মোট মনোনয়ন দাখিল করেছিলেন ৯ জন। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাশরাফি বিন মর্তুজা, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান, জাতীয় পার্টির (এরশাদ) অ্যাডভোকেট খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ, ইসলামী ঐক্যজোটের মো. মাহাবুবুর রহমান, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) জেলা সভাপতি মো. মনিরুল ইসলাম, গণফ্রন্টের মোঃ লতিফুর রহমান, জাকের পার্টির মোঃ মিজানুর রহমান মিজানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

স্বতন্ত্র প্রার্থী লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমির লিটু মনোনয়নপত্রের সঙ্গে দেওয়া সমর্থনকারী ভোটারদের স্বাক্ষরে গরমিল ও ফরম পূরণ না করায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। অন্যদিকে আরেক স্বতন্ত্র প্রার্থী লায়ন মোঃ নূর ইসলামের দেওয়া ভোটাদের তালিকায়ও গরমিল পাওয়ায় তার প্রার্থিতা বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, গত ২ ডিসেম্বর নড়াইল-১ আসনের ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে সমর্থনকারী ভোটারদের স্বাক্ষরে গরমিল থাকায় স্বতন্ত্র প্রার্থী শাহাদাৎ হোসেনের প্রার্থিতা বাতিল করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy