গাজীপুরে পাঁচটি সংসদীয় আসনের মধ্যে তিনটি আসনে বৈধ প্রার্থী ২৬ জন

গাজীপুর প্রতিনিধি

সারাবাংলা

জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের ৫টি সংসদীয় আসনের মধ্যে তিনটি আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে।রবিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের

2023-12-03T17:09:00+00:00
2023-12-03T17:19:18+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গাজীপুরে পাঁচটি সংসদীয় আসনের মধ্যে তিনটি আসনে বৈধ প্রার্থী ২৬ জন
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩ ডিসেম্বর, ২০২৩, ৫:০৯ পিএম  আপডেট: ০৩.১২.২০২৩ ৫:১৯ পিএম  (ভিজিট : ১৭২)
X

জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের ৫টি সংসদীয় আসনের মধ্যে তিনটি আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে। 

রবিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম যাচাই বাছাই শেষে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের ২৬ জনের প্রার্থীতা বৈধ ঘোষণা করেন। এছাড়া ঋণ খেলাপীর অভিযোগে জাতীয় পার্টির নেতা এম এম নিয়াজ উদ্দিনের প্রার্থীতা বাতিল করা হয়েছে।

এর  আগে গাজীপুরের ৫টি সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, আওয়ামী লীগের (স্বতন্ত্র) প্রার্থী, বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্রসহ মোট ৪৪ জন প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন ফরম দাখিল করেন। তাদের মধ্যে মনোনয়ন বঞ্চিত আওয়ামী লীগের বর্তমান ও সাবেক সংসদ সদস্যও রয়েছেন।

রিটার্নিং কর্মকর্তা ও গাজীপুরে জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ৫টি সংসদীয় আসনের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে ৪৪ প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। তাদের মধ্যে গাজীপুর-১, গাজীপুর-২ ও গাজীপুর-৩ আসনের ২৭ জন প্রার্থীর দাখিল করা কাগজপত্র যাচাই বাছাই করা হয়। পরে এসব প্রার্থীর মধ্যে ২৬ জনের প্রার্থিতা বৈধ এবং জাতীয় পার্টির এম এম নিয়াজ উদ্দিনের প্রার্থীতা বাতিল করা হয়।

নির্বাচনে প্রার্থীতা বৈধ ঘোষণার পর প্রতিক্রিয়ায় প্রার্থীরা অবাধ ও সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করেন।

নির্বাচনের তফসিল সূত্রে জানা গেছে, নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি হবে ৬ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। আর প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর। ৫ জানুয়ারি প্রচার শেষ করে ৭ জানুয়ারি ভোট। গাজীপুরের ৫টি আসনে এবার মোট ভোটার সংখ্যা ২৬ লাখ ১৩ হাজার ৬২৯। তাদের জন্য মোট ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে ৯৩৫টি।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy