শ্রীমঙ্গলে সোস্যাল ইসলামী ব্যাংকে ডেঙ্গু সচেতনতা বিষয়ক বুকলেট, মশারি ও স্প্রে বিতরণ

শ্রীমঙ্গল প্রতিনিধি

সারাবাংলা

শ্রীমঙ্গলে সোস্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনায় হতদরিদ্রদের মাঝে সচেতনতামুলক বুকলেট, মশারি ও স্প্রে বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকাল

2023-12-04T15:29:31+00:00
2023-12-04T15:29:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীমঙ্গলে সোস্যাল ইসলামী ব্যাংকে ডেঙ্গু সচেতনতা বিষয়ক বুকলেট, মশারি ও স্প্রে বিতরণ
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩, ৩:২৯ পিএম   (ভিজিট : ১৯৫)
X

শ্রীমঙ্গলে সোস্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনায় হতদরিদ্রদের মাঝে সচেতনতামুলক বুকলেট, মশারি ও স্প্রে বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকাল ১১ টায় শহরের হবিগঞ্জ রোডস্থ ব্যাংক ভবনে আনুষ্ঠানিক ভাবে এসব বুকলেট, মশারি ও স্প্রে বিতরণ করা হয়। 

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক মোহাম্মদ নিজামূল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের সিলেট জোন প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মেজর (অব:) সাইফ আল-আমিন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ডেঙ্গু প্রতিরোধে সকলকে সতর্ক থাকতে আহবান জানান এবং ডেঙ্গু প্রতিরোধে করনীয় বিষয়ে বক্তব্য রাখেন। পরে তিনি আগত হতদরিদ্রদের মাঝে ডেঙ্গু সচেতনতামুলক বুকলেট, মশারি ও স্প্রে বিতরণ করেন। এছাড়াও শ্রীমঙ্গলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এরোসল স্প্রে বিতরণ করা হয়। 

এ সময় ব্যাংকের ম্যানেজার (অপারেশন) খন্দকার আনোয়ার মাসুমসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্ত্য ও স্টাফরা উপস্থিত ছিলেন। 








Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy