খুলনা বেতারের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, সমাবেশ, বর্ণাঢ্য শোভাযাত্রা, সেমিনার, কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, ধ্বনি

2023-12-04T18:05:10+00:00
2023-12-04T18:20:50+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
খুলনা বেতারের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
খুলনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩, ৬:০৫ পিএম  আপডেট: ০৪.১২.২০২৩ ৬:২০ পিএম  (ভিজিট : ১০৯)
X

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, সমাবেশ, বর্ণাঢ্য শোভাযাত্রা, সেমিনার, কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, ধ্বনি বিস্তার বইয়ের মোড়ক উন্মোচন, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ (সোমবার) বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়। 

এ উপলক্ষ্যে সকালে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের সম্মেলনকক্ষে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ বেতার’ বিষয়ক সেমিনারে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

প্রধান অতিথির বক্তৃতায় মেয়র বলেন, বাংলাদেশ বেতার একটি শক্তিশালী রাষ্ট্রীয় গণমাধ্যম। বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র এর প্রতিষ্ঠালগ্ন থেকে শ্রোতাদের চাহিদার প্রতি লক্ষ্য রেখে শিক্ষা, তথ্য ও বিনোদনমূলক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের দক্ষিণ জনপদের মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ৭১ এর মহান মুক্তিযুদ্ধে স্বাধীনবাংলা বেতার কেন্দ্র দেশ ও জাতির ক্রান্তিকালে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলো। তিনি আরও বলেন, বাংলাদেশ বেতারের অনুষ্ঠানসমূহ তরঙ্গ সম্প্রচারের পাশাপাশি অনলাইন প্রচারেও সর্বোচ্চ পেশাগত মান বজায় রাখা হচ্ছে। বাংলাদেশ বেতারের আধুনিকায়ন ও যুগোপযোগী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ বর্তমান সরকার ইতোমধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের আঞ্চলিক পরিচালক নিতাই কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) সরোজ কুমার নাথ, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সরদার রকিবুল ইসলাম ও খুলনা বেতারের আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক মোঃ নূরুল ইসলাম। সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বেতারের সহকারী পরিচালক মোঃ আতিকুর রহমান। এতে আলোচক ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. কাজি মাসুদুল আলম, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মোঃ মেহেদী হাসান ও খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম। মুক্ত আলোচনায় বক্তৃতা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার অধ্যাপক সাধন রঞ্জন ঘোষ, অধ্যাপক আব্দুল মান্নান, রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ারুল কাদির, অধ্যাপক মো: সিরাজুল ইসলাম, টিটিসির সহযোগী অধ্যাপক মোঃ মহিবুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম জাহিদ হোসেন প্রমুখ।

মুক্ত সেমিনারে অতিথিরা বলেন, বাংলাদেশ বেতার দেশের সর্বপ্রাচীন ও সর্ববৃহৎ গণমাধ্যম। এ্যাপের মাধ্যমে রাষ্ট্রীয় সীমানা পেরিয়ে সারা পৃথিবী থেকে এখন বাংলাদেশ বেতার কেন্দ্র থেকে তাদের অনুষ্ঠান শোনা যাচ্ছে। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের মানুষের সমস্যা সমাধানে এবং সম্ভাবনার পথ খুলে দেওয়ার জন্য অন্যতম একটি কেন্দ্র হলো বাংলাদেশ বেতার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের আগেই উন্নত দেশে পরিণত করার জন্য  কাজ করে যাচ্ছেন। সেই লক্ষ্যেই সারাদেশের মতো বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ব্যাপক উন্নয়ন কর্মকান্ড পরিচালিত হচ্ছে। সরকারের নানাবিধ কর্মসূচির সঠিক তথ্য তুলে ধরে উন্নত দেশের রূপরেখা বাস্তবায়নে বাংলাদেশ বেতার অগ্রণী ভূমিকা পালন করছে।

সেমিনারে খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর বেতারের কর্মকর্তা-কর্মচারীসহ শিল্পী-কলাকুশলীরা অংশগ্রহণ করেন। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সন্ধ্যায় বেতারের শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে। 

এর আগে মেয়রের নেতৃত্বে খুলনা বেতার প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালিতে বেতারের কর্মকর্তা-কর্মচারী, শিল্পী, কলাকুশলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। 

উল্লেখ্য, বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র ১৯৭০ সালের ৪ ডিসেম্বর নগরীর গল্লামারী এলাকায় যাত্রা শুরু করে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy