সমুদ্রগামী জাহাজে চাকরির প্রলোভনে অর্থ আত্মসাৎ, প্রতারক আটক

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

সারাবাংলা

নাটোরের বাগাতিপাড়ায় সমুদ্রগামী জাহাজে চাকরি দেবার কথা বলে একাধিক জনের কাছ থেকে মোট ১৫ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার

2023-12-04T18:40:37+00:00
2023-12-04T18:40:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সমুদ্রগামী জাহাজে চাকরির প্রলোভনে অর্থ আত্মসাৎ, প্রতারক আটক
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩, ৬:৪০ পিএম   (ভিজিট : ২২০)
X

নাটোরের বাগাতিপাড়ায় সমুদ্রগামী জাহাজে চাকরি দেবার কথা বলে একাধিক জনের কাছ থেকে মোট ১৫ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে এমদাদুল হক নামের এক প্রতারকের বিরুদ্ধে। এই অভিযোগের মামলায় গত ২২ মার্চ আদালত থেকে তাকে গ্রেফতার করা হয়। 

ওই মামলার বাদী মিজানুর রহমান সুজন ও ইমামুল ইসলাম। এরপর গত ২৪ অক্টোবর ওই প্রতারক এমদাদুলের বিরুদ্ধে একই কায়দায় ১ লক্ষ ২৫ হাজার টাকা হাতিয়ে নেয়ার দায়ে মামলা করে উপজেলার সলইপাড়া গ্রামের ভুক্তভোগী সজিব আলীর পিতা আব্দুল আলী। ওই মামলায় ২৩ নভেম্বর জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সর্বশেষ উপজেলার আব্দুস সালামের করা প্রতারণা মামলায় সোমবার (৪ ডিসেম্বর) সকালে তাকে আবারও (৩য় বার) কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
 
মামলা সূত্রে জানা গেছে, বাদীর ছেলে ফিরোজকে জাহাজে চাকরি দিবে বলে চলতি বছরের আগস্ট মাসের ২৩ তারিখে ২ লক্ষ টাকা নেয় এই প্রতারক এমদাদুল। এরপর মাসের পর মাস ঘুরলেও টাকা ফেরত না দিয়ে নানান হুমকি প্রদান করে সে। বিভিন্নজনদের ধরে সুবিচার না পেয়ে শেষমেষ আদালতের দারস্থ হয় ভুক্তভোগী। এনিয়ে আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

এ বিষয়ে বাদী পক্ষের আইনজীবী ময়লাল আলী বলেন, প্রতারকের বিরুদ্ধে করা মামলাটি বিজ্ঞ আদালত আমলে নিয়ে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আশা করছি আমার মক্কেল সুবিচার পাবে। এছাড়া তার বিরুদ্ধে আরও ৮টি মামলা চলমান আছে বলেও জানান তিনি।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy