ঘাটাইলে সড়কে ঝড়ল এসএসসি পরীক্ষার্থীসহ দুই প্রাণ

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী আদনান সোহাগ (১৮) ও মো. সবুজ (২০) নামে দুই মোটরসাইকেল

2023-12-04T21:08:14+00:00
2023-12-04T21:08:14+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঘাটাইলে সড়কে ঝড়ল এসএসসি পরীক্ষার্থীসহ দুই প্রাণ
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩, ৯:০৮ পিএম   (ভিজিট : ১৫২)
X

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী আদনান সোহাগ (১৮) ও মো. সবুজ (২০) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার সাগরদিঘি ইউনিয়নের কামালপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সাগরদিঘি পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই আমিরুল ইসলাম।

নিহত আদনান সোহাগ সাগরদিঘি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও এসএসসি পরীক্ষার্থী। সে লক্ষিন্দর ইউনিয়নের ইন্দ্রা বাইদ গ্রামের জসিম উদ্দিনের ছেলে এবং মো. সবুজ একই এলাকার মিন্টু মিয়ার ছেলে।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেলের দিকে নিজ মোটরসাইকেল নিয়ে বেড়াতে যাচ্ছিল তারা। কামালপুর এলাকায় গেলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে অটো ভ্যানের সাথে ধাক্কা লাগে । এ সময় চালকসহ মোটরসাইকেলটি সড়কে ছিটকে পড়ে। এসময় ঘটনাস্থলে ওই এসএসসি পরীক্ষার্থী প্রাণ হারায় । অপরদিকে মোটরসাইকেল চালক সবুজ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়েছে। তাদের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy