চাঁদপুরে মাধ্যমিকের নতুন বই যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে

চাঁদপুর প্রতিনিধি

সারাবাংলা

আগামী ২০২৪ সালের ১ জানুয়ারি বই উৎসব করার লক্ষে মাধ্যমিক স্তরের নতুন বই আসতে শুরু করেছে চাঁদপুর জেলা

2023-12-05T14:23:36+00:00
2023-12-05T14:23:36+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চাঁদপুরে মাধ্যমিকের নতুন বই যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩, ২:২৩ পিএম   (ভিজিট : ৮৭)
X

আগামী ২০২৪ সালের ১ জানুয়ারি বই উৎসব করার লক্ষে মাধ্যমিক স্তরের নতুন বই আসতে শুরু করেছে চাঁদপুর জেলা সদরে। ইতোপূর্বে জেলার ৮ উপজেলায় সরকারি-বেসরকারি মাধ্যমিক, মাদ্রাসা, ভকেশনাল ও এবতেদায়ি ৫১৭ শিক্ষা প্রতিষ্ঠানে মাধ্যমিক স্তরে ৩৭ লাখ ৯৭ হাজার ২২২ কপি বইয়ের বরাদ্দ হয়েছে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল থেকে সদরের শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে বই বিতরণ শুরু হয়েছে। শহরের সরকারি টেকনিক্যাল স্কুল সংলগ্ন সংরক্ষণাগার থেকে এসব বিতরণ কার্যক্রম পরিচালনা করছেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।

সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাব রক্ষক মো. ইসমাইল জানান, এ বছর চাঁদপুর সদর উপজেলায় মাধ্যমিক স্তরের ৮৩টি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন শিক্ষা বর্ষের বই বিতরণ করা হবে। আজকেই প্রথম বিতরণ করা শুরু হলো। সদরে ৫৩টি মাধ্যমিক স্কুল ও ৩০টি মাদ্রাসা। বইয়ের চাহিদা রয়েছে প্রায় সোয়া ৬লাখ। ২০২৩ সালে বিতরণ করা হয় ৭লাখ বই।

শহরের আল-আমিন একাডেমি স্কুল এণ্ড কলেজের একাধিক শিক্ষক বই নিতে এসেছেন। তারা জানান, আমরা ৬ষ্ঠ ও সপ্তম শ্রেণীর সকল বই পেয়েছি। অষ্টম শ্রেণীর পেয়েছি ৭টি বই। বাকী বই এখনো আসেনি। নবম শ্রেণীর জন্য নতুন কারিকুলামের বই আসবে।

চাঁদপুর জেলা শিক্ষা অফিসার প্রাণ কৃষ্ণ দেবনাথ জানান, জেলার ২৮৪ টি নিম্ম মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার জন্যে ৬ষ্ঠ হতে নবম শ্রেণি পর্যন্ত নতুন কারিকুলামের জন্যে নতুন বই আসতে শুরু করেছে। এসব বই স্ব স্ব উপজেলা সংরক্ষণাগারে আসতে শুরু করেছে এবং নির্ধারিত সময় পৌঁছাবে। মাধ্যমিক স্তর ৬ষ্ঠ হতে নবম শ্রেণি ইংরেজি ভার্সন এর জন্য ১৪ হাজার ৯শ’ ৫৫ কপি বইয়ের চাহিদা রয়েছে। কারিগরি প্রতিষ্ঠানের জন্য ২৬ হাজার ৭৬৫ কপি বইয়ের প্রয়োজনে এর চাহিদা প্রেরণ করা হয়েছে। ১ জানুয়ারি বই উৎসব করার জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা অব্যাহত।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy