নড়াইল মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত তিন

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

সারাবাংলা

নড়াইল সদর উপজেলায় মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাসের ড্রাইভার ও শিশুসহ ৩-৪ জন গুরুতর

2023-12-05T14:24:46+00:00
2023-12-05T14:29:55+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নড়াইল মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত তিন
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩, ২:২৪ পিএম  আপডেট: ০৫.১২.২০২৩ ২:২৯ পিএম  (ভিজিট : ১২১)
X

নড়াইল সদর উপজেলায় মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাসের ড্রাইভার ও শিশুসহ ৩-৪ জন গুরুতর আহত হয়েছে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে নড়াইল-যশোর মহাসড়কের নাকসী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তুলরামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী এক বাস যশোরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে নড়াইল সদর উপজেলার নাকসী এলাকায় পৌঁছালে যশোর থেকে লোহাগড়ার দিকে আসা এক বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় বাসের ড্রাইভার ও শিশুসহ ৩-৪ জন আহত হন। আহতদের নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হয়েছে।

তুলরামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মেহেদী হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ৩-৪ জন আহত হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy