নীলফামারীর সৈয়দপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজধান বিতরণ করা হয়। বীজ ধান বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজমল হোসেন ।
মংগলবার (৫ ডিসেম্বর)সকালে উপজেলা কৃষি অফিস কার্যালয়ে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন তিনি।
২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে বোরো ধান (উফশী), বোরো ধান (হাইব্রিড) বীজধান সহায়তা প্রদানের জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় বিনামূল্যে উফশী ও হাইব্রিড বীজ বিতরণ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আমিনুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী, উপজেলা কৃষি কর্মকর্তা ধীমান ভূষণ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আদুরী তমা , অতিরিক্ত কৃষি অফিসার শারমিন সুলতানা, সাংবাদিক তোফাজ্জল হোসেন( লুতু) এম আর আলম( ঝন্টু) মাইনুল হক, রাজু আহমেদসহ বিভিন্ন কর্মকর্তাগণ ও কৃষকরা।
উপজেলা কৃষি কর্মকর্তা ধীমান ভূষণ জানান, রবি মৌসুমে বোরো ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যেই উপজেলার মোট ৪১০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে জনপ্রতি উফশী ৫ কেজি করে ২০০০ জনকে ও হাইব্রিড ২ কেজি করে ২১০০ জনকে ধানের (হাইব্রিড) বীজ বিনামূল্যে বিতরণ করা হয়েছে।