প্রকাশ: মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩, ৩:১১ পিএম (ভিজিট : ১১৭)

X
একাত্তরের ৬ ডিসেম্বর। এই দিনে বাংলার দামাল ছেলেদের রক্তক্ষয়ী লড়াইয়ের মধ্য দিয়ে পরাজিত হয় পাকিস্তানি হানাদার বাহিনী। মুক্ত হয় নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলা।
মুক্তিযুদ্ধকালে পাক হানাদার বাহিনীরা দুর্গাপুরের বিরিশিরিতে একটি শক্তিশালী পাকসেনা ঘাঁটি গড়ে উঠেছিল। এখানে বসেই পাকসেনারা বাংলার কুখ্যাত দালাল,আলবদর,রাজাকারদের সহযোগিতায় তারা নিয়ন্ত্রণ করতো। সেইসাথে রাতের আধাঁরে নৃশংসভাবে হত্যা করা হতো মুক্তিকামী মানুষদের।
১৯৭১ সালের ৫ ডিসেম্বর বিকাল থেকেই মুক্তিযোদ্ধারা দুর্গাপুর উপজেলার চারদিক ঘিরে ফেলে। তারপর রাতভর রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বিরিশিরি এলাকায় পাক হানাদারবাহিনীর শক্তিশালী ঘাঁটির পতন ঘটায়। ভোর হওয়ার আগেই পাক হানাদার বাহিনী রাতের অন্ধকারে পালিয়ে যায়। ৬ ডিসেম্বর সকাল থেকেই জয় বাংলা ধ্বনিতে দুর্গাপুরের আকাশ বাতাস প্রকম্পিত করে তোলে মুক্তিকামী জনতা। ঝাঁকে ঝাঁকে মুক্তিকামী মানুষ ঘর থেকে রাস্তায় বেড়িয়ে আসে। হানাদারদের ঘাঁটিতে উড়ানো হয় স্বাধীন বাংলার পতাকা।
এদিকে এ উপলক্ষ্যে প্রতিবছরের মতো এ বছরও মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা প্রশাসন আনুষ্ঠানিকভাবে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালনের উদ্যোগ নিয়েছে। আয়োজিত কর্মসূচীর মধ্যে রয়েছে: পতাকা উত্তোলন,র্যালি, আলোচনা সভা অনুষ্ঠান।