প্রকাশ: মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩, ৪:১২ পিএম (ভিজিট : ১৯৭)

X
পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. স্বজল মোল্লার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বায়েজিদুর রহমান, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার, সদর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, চিরাপাড়া পারসাতুরিয়া ইউপি চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টু, সমাজসেবা কর্মকর্তা মহাসিন কবির, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুনিবুর রহমান, প্রধান শিক্ষক গৌতম কুমার দাস, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়, শিক্ষক লিটন কৃষ্ণ কর, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাংবাদিক ফোরামের সভাপতি হাফেজ মাসুম বিল্লাহ প্রমুখ।