কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী জয়নুল উৎসব উদ্বোধন
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩, ৪:২৭ পিএম (ভিজিট : ১২০)

X
ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ^বিদ্যালয় চারুকলা অনুষদের আয়োজনে চুরুলিয়া মঞ্চে প্রথম বারের মত নানান অনুষ্ঠান মালার মধ্য দিয়ে দুইদিন ব্যাপী জয়নুল উৎসব ২০২৩ উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ^বিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর। চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. তপন কুমার সরকারের সভাপতিত্বে চারুকলা বিভাগের সহকারি অধ্যাপক মাসুম হাওলাদারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ^বিদ্যালয় ট্রেজারার প্রফেসর ড. আতাউর রহমান, রেজিষ্ট্রার কৃষিবিদ হুমায়ুন কবীর।স্বাগত বক্তব্য রাখেন চারুকলা বিভাগের বিভাগীয় প্রধান নগরবাসী বর্মন । পরে অতিথিরা চারুকলা অনুষদের শিক্ষার্থীদের চিত্রাংকন ও বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন।