মানিকগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত

মানিকগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে এগিয়ে আসুন, সহিংসতা প্রতিরোধে বিনিয়োগ করুন এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব ও জাতীয়ভাবে

2023-12-05T16:29:10+00:00
2023-12-05T16:29:10+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মানিকগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩, ৪:২৯ পিএম   (ভিজিট : ৩২২)
X

"নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে এগিয়ে আসুন, সহিংসতা প্রতিরোধে বিনিয়োগ করুন" এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব ও জাতীয়ভাবে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত  হচ্ছে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) দিবসটি যথাযত মর্যাদা পালন করেছে  বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক ও জেলা কিশোরী সংহতি ফোরামের যৌথ আয়োজনে বেসরকারি সংস্থা আরব ভবন মিলনায়তনে দিনব্যাপী কিশোরী সংগঠনের নেতৃবৃন্দের সাথে সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সভায় সংগঠনের সভাপতি হালিমা আক্তারের সভাপতিত্বে ও বারসিক কর্মকর্তা রাশেদা আক্তারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মানবাধিকার ফোরামের সভাপতি এ্যাডভোকেট দীপক কুমার ঘোষ, জাতীয় মহিলা সংস্থার নির্বাহী কর্মকর্তা মো. আবুবকর সিদ্দিক বজলু, মানিকগঞ্জ সদর যুব উন্নয়ন  কর্মকর্তা শামসুন্নাহার, বারসিক প্রকল্প কর্মকর্তা মো.নজরুল ইসলাম, বারসিক কর্মকর্তা ঋতু রবি দাস, আছিয়া আক্তার ও রিনা সিকদার প্রমুখ।

প্রধান অতিথি বলেন, দেশের বাল্য বিবাহ ও শিশু গর্ভের ঝুঁকিপূর্ণ জেলার মধ্যে মানিকগঞ্জ জেলা অন্যতম। আমাদের সচেতনতার মাত্রা আরও বৃদ্ধি করতে হবে। কন্যাশিশুদের মধ্যে প্রযুক্তির অপব্যবহার হ্রাসে কাজ করতে হবে। তিনি আরও বলেন, নারী নির্যাতনের জন্য কেবল পুরুষদের দায়ী করলে হবে  না, নারীদেরকেও উপযুক্ত প্রতিরোধ গড়ে তুলতে হবে। নারীর টেকসই উন্নয়ন ও ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে অবশ্যই বিনিয়োগ বৃদ্ধি করতে হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy