নেছারাবাদে ভূমিকম্পে প্রাথমিক বিদ্যালয়ের ভবনে ফাটল, আতংকে শিক্ষক শিক্ষার্থীরা

নেছারাবাদ প্রতিনিধি

সারাবাংলা

সম্প্রতি ভুমি কম্পের ঘটনায় নেছারাবাদে উপজেলায় ২নং বলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একতলা বিশিষ্ট ভবনে অনেক গুলো ফাটল দেখা

2023-12-05T17:42:12+00:00
2023-12-05T17:42:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নেছারাবাদে ভূমিকম্পে প্রাথমিক বিদ্যালয়ের ভবনে ফাটল, আতংকে শিক্ষক শিক্ষার্থীরা
নেছারাবাদ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩, ৫:৪২ পিএম   (ভিজিট : ২২০)
X

সম্প্রতি ভুমি কম্পের ঘটনায়  নেছারাবাদে উপজেলায় ২নং বলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একতলা বিশিষ্ট ভবনে অনেক গুলো ফাটল দেখা দিয়েছে। এছাড়াও ভবনের পেছনের দিকটায় প্রায় দুই ফুট ডোবে গেছে।ভবনটি বর্তমান কমিটি কতৃক অকেজো ঘোষণা করা হলেও ভবন সংকটের কারনে ছাত্র ছাত্রীদের পড়াশোনার কথা চিন্তা করেই কোমলমতি ১২৪ জন ছাত্র ছাত্রী নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পাঠদান করান শিক্ষক শিক্ষিকারা।

ভবনের পিলার এবং স্লিং খসে খসে নিচে পড়ে যাচ্ছে এবং ওয়ালে ফাটল দেখা দিয়েছে।  পিলার ও দেয়ালে ফাটল দেখা দেয়ায় ভবনটিই খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দুর্ঘটনার আশঙ্কা করছেন অভিভাবকরা। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম হোসেন  জানান, ভবনটি আগে থেকেই ছিলো জরাজীর্ণ এবং গত শুক্রবার সকালে আকস্মিক ভূমিকম্পে ওই বিদ্যালয়ের ভবনের পিলার ও দেয়ালে প্রকট ফাটল দেখা দেয়। ভবনটি ঝুকিপূর্ণ হওয়ার কারনে আমরা শিক্ষক-শিক্ষার্থীরা আতংকের মধ্যে ক্লাস পরিচালনা করে আসছি। ভয়ে ভয়ে আছি শিশুদের নিয়ে কখন না জানি কোন বিপদ ঘটে।

আমি উপজেলা শিক্ষা অফিসারকে বিষয়টি জানিয়েছি। টিও সাহেবও অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য উর্ধতন কর্তৃপক্ষের কাছে নতুন ভবনের জন্য  জানিয়েছেন। 

নেছারাবাদ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: নাছির উদ্দীন খলিফা জানান, বিদ্যালয়টি কয়েকদিন পূর্বে আমি ভিজিট করে এসেছি বিদ্যালয়ের একতলা ভবনটি আগে থেকেই জরাজীর্ণ ছিলো।

সম্প্রতি ঘটে যাওয়া ভুমিকম্পে অনেক গুলো ফাটল দেখা দিয়েছে। আমি প্রধান শিক্ষককে বলে দিয়েছি ঐ ভবনে ক্লাস না করানোর জন্য। এখন স্কুল বন্ধ আছে। এমনকি শিক্ষকদের বসার জন্য নিষেধ করা হয়েছে এবং নতুন ভবনের জন্য অনুমোদন চাওয়া হয়েছে। আপাতত বিকপ্ল হিসাবে একটি কাঠের ঘরের ব্যাবস্থা করা হয়েছে যার কাজ চলমান রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy