নির্বাচন শান্তিপূর্ণভাবে করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হবে : ইসি আলমগীর

শেরপুর প্রতিনিধি

সারাবাংলা

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের ব্যবস্থা নেয়া বলে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মোহাম্মদ আলমগীর।

2023-12-05T19:04:24+00:00
2023-12-05T19:04:24+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
নির্বাচন শান্তিপূর্ণভাবে করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হবে : ইসি আলমগীর
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩, ৭:০৪ পিএম   (ভিজিট : ১৫৯)
X

নির্বাচন অবাধ, সুষ্ঠু  ও শান্তিপূর্ণ করতে সব ধরনের ব্যবস্থা নেয়া বলে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মোহাম্মদ আলমগীর। আজ মঙ্গলবার বিকালে শেরপুরের জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভা শেষে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।

মোহাম্মদ আলমগীর বলেন, সুষ্ঠ নির্বাচন হওয়া মানে, যার ভোট তিনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন। এ জন্য প্রত্যেক প্রার্থীর প্রতি সমআচরণ, প্রত্যেক প্রার্থীর কর্মীরা নির্বাচনী প্রচারণা যেন চালাতে পারে, প্রত্যেক এজেন্ট যাতে ভোট কেন্দ্রে থাকতে পারে এবং ভোটাররা স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে এ জন্য যা যা করা দরকার আমরা তাই করবো।

তিনি আরো বলেন, সংখ্যালঘু পরিবারের সদস্যরা যাতে ভোটের আগে ও পরে শান্তিপূর্ণভাবে থাকতে পারে এ জন্য আইন শৃংখলা বাহিনীর সদস্যরা তৎপর থাকবে। 

এর আগে তিনি জেলার রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও নির্বাচন সংশ্লিষ্ট অন্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন। 

জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা রির্টানিং অফিসার আব্দুল্লাহ আল খায়রুম।  






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy