খুলনায় ভিওআইপি সিমবক্স ও সরঞ্জামাদিসহ গ্রেপ্তার ১

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনা নগরীর খালিশপুর থানাধীন মুজগুন্নি আবাসিক এলাকাস্থ একটি ভাড়া বাসার ৫ম তলা থেকে ভিওআইপি সিমবক্স ও ভিওআইপি সরঞ্জামাদিসহ

2023-12-05T19:06:33+00:00
2023-12-05T19:06:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খুলনায় ভিওআইপি সিমবক্স ও সরঞ্জামাদিসহ গ্রেপ্তার ১
খুলনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩, ৭:০৬ পিএম   (ভিজিট : ২২১)
X

খুলনা নগরীর খালিশপুর থানাধীন মুজগুন্নি আবাসিক এলাকাস্থ একটি ভাড়া বাসার ৫ম তলা থেকে ভিওআইপি সিমবক্স ও ভিওআইপি সরঞ্জামাদিসহ মোঃ মেহেদী হাসান (২৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৬ এর সদস্যরা।

র‌্যাব সদস্যরা জানায়, মেহেদী হাসান ওই ভাড়া বাসার ৫ম তলায় দীর্ঘ দিন ধরে অবৈধ ভাবে ভিওআইপি সিমবক্স ও ভিওআইপি সরঞ্জামাদি স্থাপন করে দেশ ও বর্হিবিশ্বে যোগাযোগ এর মাধ্যমে লক্ষ লক্ষ টাকা সরকারী রাজস্ব ফাঁকি দিয়া দিয়ে আসছিল। তিনি ভিওআইপি এর মাধ্যমে টেলিযোগাযোগ ব্যবস্থা স্থাপন করে অবৈধভাবে আন্তর্জাতিক কল রাউট করতো। টেলিযোগাযোগ সেবা প্রদানের ক্ষেত্রে সরকারের রাজস্ব ও চার্জ ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে যান্ত্রিক, ভার্চুয়াল ও সফটওয়্যার ভিত্তিক কৌশল অবলম্বন করে আন্তর্জাতিক পেমেন্ট ও রিচার্জ সেবা প্রদান করতো। র‌্যার আরও জানায়, ভিওআইপির চক্রটি বিটিআরসির চোখ ফাঁকি দিয়ে তথ্য-প্রযুক্তি ব্যবহার করে দীর্ঘদিন ধরে অবৈধ টেলিযোগাযোগ সেবা দিয়ে যাচ্ছিল। পরবর্তীতে র‌্যাবের গোয়েন্দা তথ্যের মধ্যমে উক্ত অপরাধীদের গ্রেপ্তারের লক্ষ্যে র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় তাকে গ্রেপ্তার করা হয়।

এসময় আসামীর নিকট হতে ১৮টি ভিওআইপি সিমবক্স, ৩ হাজার ৭০০টি সিমকার্ড, ১৯টি রাউটার, দুইটি ল্যাপটপ, দুইটি মাল্টিপ্লাগ, দুইটি মোবাইল ফোন, তিনটি রাউটার সুইজ, ২০টি বিভিন্ন ধরনের ক্যাবল, ২৪টি চার্জার, ছয়টি এ্যাডেপটার, ১৫টি ইউটিপি লেন ক্যাবল, ১০টি পাওয়ার ক্যাবল তিনটি মডেমসহ বিভিন্ন ধরনের উপকরণ জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত আসামীকে কেএমপির খালিশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy