বগুড়ায় ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধি

সারাবাংলা

বগুড়া শহরের নামাজপড় এলাকায় আরিফ মন্ডল (২০) নামে এক ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৫ ডিসেম্বর)

2023-12-06T13:17:41+00:00
2023-12-06T13:17:41+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
বগুড়ায় ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩, ১:১৭ পিএম   (ভিজিট : ১২০)
X

বগুড়া শহরের নামাজপড় এলাকায় আরিফ মন্ডল (২০) নামে এক ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাত ১১টায় জনসম্মুখে এ ঘটনা ঘটে। নিহত আরিফ মন্ডল বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর জহুরুল হক এর পুত্র।

তিনি জেলা ছাত্রলীগের একজন কর্মী ছিলেন। একটি হত্যা চেষ্টার মামলায় ১০ দিন আগে তিনি জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ রক্তমাখা একটি হাসুয়াসহ অন্তত ১০টি ধারালো অস্ত্র ও জিআই পাইপ জব্দ করে।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত আরিফের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) ও হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই মাস আগে আরিফ বগুড়া শহরের নিশিন্দারা খাঁ পাড়া এলাকার এক ছেলেকে বাগবিতণ্ডার জেরে ছুরিকাঘাত করেছিল। ওই মামলা প্রায় দেড়মাস জেলহাজতে থেকে ১০দিন আগে তিনি জামিনে বের হন। এছাড়া শহরের নূরানী মোড় এলাকার এক ধনাঢ্য ব্যবসায়ীর মেয়ের সঙ্গেও তার প্রেমের সম্পর্ক ছিল। এ বিষয় নিয়েও তার সাথে স্থানীয় কিছু লোকজনের ঝামেলা চলে আসছিল। মঙ্গলবার রাতে ৮/১০ যুবক হাসুয়া ও ধারালো অস্ত্র হাতে সুলতানগঞ্জপাড়া উটের মোড় থেকে আরিফকে ধাওয়া করে। নামাজগড় এসে পথরোধ করে উপর্যুপরি কুপিয়ে ও পরে গলা কেটে তার মৃত্যু নিশ্চিত কওে পালিয়ে যায় দুর্বৃত্তরা। 

বগুড়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ বলেন, হত্যাকাণ্ডের নানা মোটিভ সম্পর্কে আমারা জেনেছি। সব বিষয় মাথায় রেখেই জড়িতদের শনাক্তে কাজ শুরু হয়েছে। 







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy