যশোরে নাশতকার পরিকল্পনা ও বিস্ফোরক মামলায় বিএনপির ৬৩ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জশিট

যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোরে নাশতকার পরিকল্পনা ও বিস্ফোরক মামলায় বিএনপি ও তার অংঙ্গ সংগঠনের ৬৩ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। আদালতে

2023-12-06T13:20:20+00:00
2023-12-06T13:20:20+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
যশোরে নাশতকার পরিকল্পনা ও বিস্ফোরক মামলায় বিএনপির ৬৩ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জশিট
যশোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩, ১:২০ পিএম   (ভিজিট : ১২০)
X

যশোরে নাশতকার পরিকল্পনা ও বিস্ফোরক মামলায় বিএনপি ও তার অংঙ্গ সংগঠনের ৬৩ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকা কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই আনছারুল হক।

অভিযুক্তরা হলেন, যশোরের একরামুল কবির সুমন, রবিউল ইসলাম রবি, হুমায়ুন কবির, আনোয়ার হোসেন মিঠুন, রিয়াজ উদ্দিন, আব্দুল গফুর, আতিয়ার রহমান, একরাম আলী, রাজু, আনোয়ার হোসেন লাল্টূ, তরিকুল, ইকবাল, মধু, মশিয়ার রহমান, তোতা, কবির, ওমর আলী বিশ্বাস, মাইদুর, চান মিয়া, আজাদ কুজো, রফিক, সিরাজ খা, সেলিম হোসেন, আব্দুল মান্নান, আব্দুল জলিল, তুহিন হোসেন, সেলিম হোসেন, শহর আলী, ইকবাল হোসেন, সফিয়ার রহমান, কাশেম, হারুন অর রশীদ, আমিনুর, বাপ্পী হোসেন, কামাল হোসেন, মুকুল হোসেন, রেজাউল, সুমন, মফিক, নাসিম রেজা পলাশ, জাহাঙ্গীর আলম সাইফুল রব কান্দাস, নুর মোহাম্মদ, আব্দুর রহিম, ফারুক হোসেন, হাবিবুর রহমান, নাজমুল হুদা, ইব্রাহিম, সাকিব রায়হান, জাহিদুল ইসলাম, গোলাম হাসান সানি, রাশেদুল ইসলাম, আনোয়ার হোসেন, তৌহিদুল ইসলাম, হাফিজুর রহমান, আজিবর রহমান, রাসেল হোসেন, আশিক, মনিরুল ইসলাম, ইমামুল হাসান নান্নু, হাসান, এসএম মোস্তাফিজুর রহমান কবির। চার্জশিটে অভিযুক্ত ইকবাল, সেলিম হোসেন, মুকুল মোল্যা, সুমন ও শফিকে পলাতক দেখানো হয়েছে।

মামলার অভিযোগে জানা গেছে, ২০২২ সালের ৩ জানুয়ারি সদর উপজেলার মুন্সি বেলায়েত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালায়। এ সময় ঘটনাস্থলে জড়ো হওয়া বিএনপির নেতাকর্মীরা পুলিশ দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে আট জনকে আটক করে। এ সময় আটকদের তল্লাশি করে পাঁচটি ককটেল, লোহার পাইপ-রড, বাঁশের লাঠি উদ্ধার করা হয়। এ ঘটনায় নাশকতার পরিকল্পনা ও বিস্ফোরক আইনে আটক ৮ জনসহ ৩৯ জনের নামউল্লেখ ও অপরিচিত ব্যক্তিদের আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন এসআই সেকেন্দার আবু জাফর। এ মামলার তদন্ত কালে ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের আটক ও তাদের দেয়া তথ্য ও সাক্ষীদের বক্তব্যে ঘটনার সাথে জড়িত থাকায় ওই ৬৩ জনকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy