মানিকগঞ্জে ১ মন শতভাগ ভেজাল মধু ধ্বংস

মানিকগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

মানিকগঞ্জে প্রায় এক মন ওজনের শতভাগ ভেজাল মধু ধ্বংস করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।বুধবার (৬ ডিসেম্বর) সকালে গোপন

2023-12-06T13:37:16+00:00
2023-12-06T13:37:16+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
মানিকগঞ্জে ১ মন শতভাগ ভেজাল মধু ধ্বংস
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩, ১:৩৭ পিএম   (ভিজিট : ২৪২)
X

মানিকগঞ্জে প্রায় এক মন ওজনের শতভাগ ভেজাল মধু ধ্বংস করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

বুধবার (৬ ডিসেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার সেওতা এলাকায় অভিযান চালিয়ে ভেজাল মধু তৈরির কারখানা ধ্বংস করা হয়। এ সময় চিনি, কেমিক্যাল, মৌচাকের কিছু অংশ ও ফ্লেভার দিয়ে তৈরি বোতল ও পাতিলে সংরক্ষিত শতভাগ ভেজাল মধু ধ্বংস করা সম্ভব হলেও পালিয়ে যায় কারখানার মালিকপক্ষ। 

এ বিষয়ে মানিকগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন. শহরের সেওতা এলাকার একটি বাড়িতে স্বামী স্ত্রী মিলে এই ভেজাল মধু তৈরি ও বাজারজাত করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। আমাদের উপস্থিতি টের পেয়ে ভেজাল মধু তৈরির মূল হোতা এক দম্পতি শটকে পড়ে। তবে বাজারজাতের অপেক্ষায় তৈরি প্রায় এক মন শতভাগ ভেজাল মধু বিনষ্ট করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy