নড়াইলে হৃদরোগে আক্রান্ত হয়ে শিক্ষকের মৃত্যু

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলে ব্যাডমিন্টন খেলতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে নড়াইল সরকারি বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল আলমের (৪৯) মৃত্যু হয়েছে।মঙ্গলবার

2023-12-06T15:25:39+00:00
2023-12-06T15:25:39+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নড়াইলে হৃদরোগে আক্রান্ত হয়ে শিক্ষকের মৃত্যু
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩, ৩:২৫ পিএম   (ভিজিট : ১৪০)
X

নড়াইলে ব্যাডমিন্টন খেলতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে নড়াইল সরকারি বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল আলমের (৪৯) মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাতে নড়াইল সরকারি বালিকা বিদ্যালয় চত্বরে ব্যাডমিন্টন খেলতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই শিক্ষক।

সাইফুল আলম নড়াইল শহরের মহিষখোলা পানি মসজিদ এলাকায় বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নড়াইল পৌরসভার মহিষখোলা এলাকার নড়াইল সরকারি বালিকা বিদ্যালয় চত্বরে ব্যাডমিন্টন খেলছিলেন সাইফুল ইসলাম। এক পর্যায়ে তিনি বুকে ব্যথা আনুভব করেন ও অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি মৃত্যুকালে স্ত্রী ও একমাত্র মেয়েসহ অসংখ্য গুণরাহী রেখে গেছেন।

নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. রেজওয়ান জানান, হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে শিক্ষক এর মৃত্যু হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy