বগুড়ায় ইজিবাইক চালকের লাশ উদ্ধার

বগুড়া প্রতিনিধি

সারাবাংলা

মাহফুজ মন্ডল, বগুড়াঃ বগুড়ার শাজাহানপুর উপজেলায় আপেল (২০) নামে এক ইজিবাইক চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (৬

2023-12-06T15:29:21+00:00
2023-12-06T15:29:21+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বগুড়ায় ইজিবাইক চালকের লাশ উদ্ধার
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩, ৩:২৯ পিএম   (ভিজিট : ৯৮)
X

মাহফুজ মন্ডল, বগুড়াঃ বগুড়ার শাজাহানপুর উপজেলায় আপেল (২০) নামে এক ইজিবাইক চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার সময় উপজেলার নন্দগ্রাম সাতবিলা এলাকার একটি মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত যুবকের নাম আপেল মাহমুদ (২০)। সে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ী এলাকার মৃত পিন্টু মিয়ার ছেলে। সে দীর্ঘদিন ধরে শহরের নারুলী মধ্যপাড়া এলাকায় নানা-নানীর বাড়ীতে থেকে ইজিবাইক চালিয়ে সংসার চালাতেন।

বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) শরাফত ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল আলীম জানান, বুধবার সকালে সাতবিলা পাথারে জমিতে কাজ করতে গিয়ে একটি মরিচ ক্ষেতের পাশে সেচ নালার মধ্যে অজ্ঞাতনামা এক ব্যক্তির জবাই করা মৃতদেহ দেখতে পান এলাকার লোকজন। প্যান্ট পরা ওই ব্যক্তির পাশে মোবাইল ফোন পরে থাকতে দেখা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিচয় শনাক্ত করে।

নিহত আপেল মাহমুদের পরিবারের লোকজন জানায়,  আপেল গতকাল মঙ্গলবার সকালে গ্যারেজ থেকে ইজিবাইক নিয়ে বের হয়। এরপর সারাদিনে তার সাথে যোগাযোগ করা যায়নি। তবে রাত ১২ টার পর সাবগ্রাম এলাকায় তার সাথে কয়েকজনের দেখা হয়েছিলো। এরপর সারারাতে সে আর গ্যারেজে আসেনি। রাতে তার মোবাইলে একাধিকবার কল করলেও তা বন্ধ পাওয়া যায়। আজ সকালে তার মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে তাঁর লাশ সনাক্ত করা হয়। পুলিশ ও স্থানীয়দের ধারণা ব্যটারী চালিত ইজিবাইক ছিনিয়ে নেয়ার উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর) শরাফত ইসলাম বলেন, পুলিশের একাধিক টিম এ ঘটনায় কাজ করছে। দ্রুত জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে তিনি জানান। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy