প্রকাশ: বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩, ৪:০০ পিএম আপডেট: ০৬.১২.২০২৩ ৬:০২ পিএম (ভিজিট : ১৮৯)

X
বাগেরহাটের মোরেলগঞ্জে তৌহিদুল ইসলাম (৪২) নামে এক যুবলীগ কর্মীকে পিটিয়ে কুপিয়ে হাত, পা ভাঙ্গাসহ পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার দিবাগত রাত ১১ টা ৪০ মিনিটের দিকে রামচন্দ্রপুর ইউনিয়নের বৌ বাজার এলাকায় এ মারপিটের ঘটনা ঘটে। রাত ৩ টার দিকে স্বজনেরা তৌহিদুলকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
রামচন্দ্রপুর ইউনিয়ন চেয়ারম্যান মো. আব্দুল আলীম জনান, কামলা গ্রামের আমির হোসেন হাওলাদারের ছেলে তৌহিদুল ইসলাম ঢাকায় বিদ্যুৎ বিভাগের ঠিকাদারি কাজ করে। সে যুবলীগের ত্যাগী কর্মী। রাতে পরিকল্পিতভাবে তার ওপর হামলা করা হয়েছে। তৌহিদুল ইসলামের স্ত্রী সালমা বেগম বলেন, ঘটনার সময় ৫ মাস বয়সী শিশু সন্তানের জন্য ওষুধ কেনার জন্য নিকটস্থ বাজারে গেলে দুর্বৃত্তরা তৌহিদুলের ওপর হামলা করে। তার অবস্থা আশংকাজনক।
এ ঘটনার জের ধরে (৬ ডিসেম্বর আজ বুধবার) সকাল ৯টার দিকে কামাল বাজার এলাকায় দুই পক্ষের মধ্যে দু'দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও মারপিটের ঘটনা ঘটে। এখনও এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো সাইদুর রহমান বলেন, মারপিটের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। পরিস্থিতি শান্ত আছে। ##