ছাত্রনেতা ফরিদ আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে প্রস্তুতি সভা

চট্টগ্রাম ব্যুরো :

সারাবাংলা

চট্টগ্রাম ইসলামিয়া কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শহীদ ছাত্রনেতা ফরিদ আহমেদের মৃত্যু বার্ষিকীকে সর্বাত্মক ভাবে সফল করার লক্ষ্যে

2023-12-06T16:42:07+00:00
2023-12-06T16:42:07+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ছাত্রনেতা ফরিদ আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে প্রস্তুতি সভা
চট্টগ্রাম ব্যুরো :
প্রকাশ: বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩, ৪:৪২ পিএম   (ভিজিট : ২৩৮)
X

চট্টগ্রাম ইসলামিয়া কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শহীদ ছাত্রনেতা ফরিদ আহমেদের মৃত্যু বার্ষিকীকে সর্বাত্মক ভাবে সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা কলেজ ছাত্র সংসদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 

কলেজ ছাত্রসংসদে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামিয়া কলেজ ছাত্র সংসদদের সাবেক দু’বারের ভিপি, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা খলিলুর রহমান নাহিদ। কলেজ ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসানের সভাপতিত্বে কলেজ ছাত্র সংসদের ভিপি ফয়সাল সাব্বিরের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামিয়া কলেজ ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা মোঃ আলমগীর, এনামুল হক মিলন, সাজ্জাদ হোসেন, মোঃ হাবিব, আসাদুজ্জামান মনি, জানে আলম, জাহিদ হোসেন, মনির উদ্দিন, কামরুজ্জামান রনি, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান, নাজমুল আলম, আশিকুন্নবি চৌধুরী, আবু তারেক রনি, কলেজ ছাত্রলীগ ও ছাত্র সংসদের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ। 

সভায় আগামী ১০ ডিসেম্বর শহীদ ফরিদ আহমেদের মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে নানান কর্মসূচি চূড়ান্ত করা হয়৷ সকালে কালো ব্যাচ ধারণের মধ্য দিয়ে দিনে কর্মসূচি শুরু হবে৷ কোরআন খতম ও মুনাজাত, শোক র‍্যালি, নগরীর চৈতন্যগলি কবরস্থানে শহীদ ফরিদ আহমেদের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy