মানিকনগরে একুশে এক্সপ্রেসের তিনটি বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর মানিকনগর চৌরাস্তা এলাকায় একুশে এক্সপ্রেস পরিবহনের তিনটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।বুধবার (৬ ডিসেম্বর) বিকাল ৪টা ৪৮

2023-12-06T18:39:49+00:00
2023-12-06T18:39:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মানিকনগরে একুশে এক্সপ্রেসের তিনটি বাসে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩, ৬:৩৯ পিএম   (ভিজিট : ১২১)
X

রাজধানীর মানিকনগর চৌরাস্তা এলাকায় একুশে এক্সপ্রেস পরিবহনের তিনটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

বুধবার (৬ ডিসেম্বর)  বিকাল ৪টা ৪৮ মিনিটে আগুনের সংবাদ পেয়ে খিলগাঁও ফায়ার স্টেশনের ২টি ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ১টি ইউনিট ঘটনাস্থলে রওনা দেয়। আগুনে ২টি বাস পুরোপুরি ও একটি আংশিক পুড়ে গেছে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মিডিয়া কর্মকর্তা আনোয়ার হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নগরীর মানিক নগর চৌরাস্তায় একুশে এক্সপ্রেস নামে বাসে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৫টা ২৬ মিনিটে আগুন সম্পূর্ণ নেভায় ফায়ার সার্ভিসের টিম।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর জানাতে পারেননি বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy