টাইব্রেকারে স্বাগতিক ডোমার নারী দল পরাজিত

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

৮ জেলার নারী ফুটবল দল নিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান ফুটবল টুর্ণামেণ্ট এর চতুর্থ দিনের খেলায় স্বাগতিক ডোমার নারী

2023-12-06T19:05:51+00:00
2023-12-06T19:05:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টাইব্রেকারে স্বাগতিক ডোমার নারী দল পরাজিত
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩, ৭:০৫ পিএম   (ভিজিট : ৩৫২)
X

৮ জেলার নারী ফুটবল দল নিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান ফুটবল টুর্ণামেণ্ট এর চতুর্থ দিনের খেলায় স্বাগতিক ডোমার নারী দলকে ট্রাইব্রেকারে ২-৩ গোলে পরাজিত করলো নওগাঁ নারী দল।

বুধবার (৬ ডিসেম্বর) ডোমার ফুটবল একাডেমির আয়োজনে ও ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদের পৃষ্ঠপোষকতায় বিকাল ৩টায় নীলফামারী জেলার ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা চেয়ারম্যান গোল্ডকাপ নারী ফুটবল টুর্ণামেন্ট খেলাটি অনুষ্ঠিত হয়।

চতুর্থ দিনের খেলায় অংশগ্রহন করেন নওগাঁ জেলা নারী ফুটবল দল বনাম নীলফামারীর স্বাগতিক  ডোমার নারী ফুটবল দল। খেলার শুরু থেকেই মাঠে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রতিপক্ষের গোলবারে কোন দলেই বল ঢুকাতে পারেনি। এভাবেই চলে খেলার বিরতি পর্যন্ত।

বিরতি’র পর শুরু হয় আবারো লড়াই। কোচে’র নিদের্শনায় পরিবর্তন করা হয় খেলোয়ার। কিন্তু সময় পেড়িয়ে গেলেও গোল করতে পারেনি উভয় দল। শেষে পরিচালকের নিদের্শনায় ট্রাইব্রেকারে ৫টি বলের সুট করার সিদ্ধান্তে আসে উভয় দলের কোচ। ট্রাইব্রেকারে প্রথম বল সুট করেন স্বাগতিক ডোমার দলের দিপালী রানী। নওগাঁ দলের গোল রক্ষক দিপালীর বল রুখে দিয়ে বিজয়ের হাতছানি দেয়। একে একে ৪টি বলের ২টি বল গোলবারে ঢুকে গেলেও ২টি গোলবারে লেগে ছিটকে যায়। এতে ডোমার নারী দলের ৫ বলে সংগ্রহ ২ গোল।
অপর পক্ষে নওগাঁ নারী দলের ৪ বলের ৩টি ডোমার দলের গোলবারে ঢুকে গেলেও একটি গোলবারে লেগে ছিটকে যায়। 

ডোমার নারী দল-২ ও নওগাঁ নারী দল-৩ গোলে বিজয়ী হয়ে সেমিফাইনালে খেলা নিশ্চিত করে। আগামী (৭ ডিসেম্বর) প্রথম সেমিফাইনালে অংশ গ্রহন করবে রংপুর বনাম লালমনিহাট নারী ফুটবল দল।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy