হালিশহর থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ৩ আসামি গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের হালিশহর থানার পুলিশের ২৪ ঘণ্টা ব্যাপী রুদ্ধশ্বাস অভিযানে একে একে গ্রেফতার হয়েছে একাধিক মামলার পরোয়ানাভুক্ত

2023-12-06T19:10:43+00:00
2023-12-06T19:10:43+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
হালিশহর থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ৩ আসামি গ্রেফতার
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩, ৭:১০ পিএম   (ভিজিট : ২১৭)
X

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের হালিশহর থানার পুলিশের ২৪ ঘণ্টা ব্যাপী রুদ্ধশ্বাস অভিযানে একে একে গ্রেফতার হয়েছে একাধিক মামলার পরোয়ানাভুক্ত তিন পলাতক আসামিকে। এদের গ্রেফতারে অভিযান চালানো হয় ঢাকা, গাজীপুর ও ময়মনসিংহের বিভিন্ন স্থানে৷ 

হালিশহর থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়সার হামিদ বাংলাদেশ বুলেটিনকে জানান, সিএমপি'র পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ানের সার্বিক দিক-নির্দেশনায়, এডিসি মো: আশরাফুল করিম ও ডবলমুরিং জোনের এসি মুকুর চাকমা এর তত্ত্বাবধানে হালিশহর থানা পুলিশের একটি চৌকস টিম গত ৫ ডিসেম্বর ভোর ৫টা থেকে ৬ ডিসেম্বর রাত ১ টা পর্যন্ত ঢাকা,গাজীপুর ও ময়মনসিংহের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৬টি সিআর মামলায় সাজা ও ২টি সিআর নরমাল পরোয়ানাভুক্ত আসামি আবু বক্কর সিদ্দিক এবং ১টি সিআর মামলায় সাজা পরোয়ানাভুক্ত আসামি মনজুরা আক্তারকে গ্রেফতার করা হয়। 

পরবর্তীতে (ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) খিলগাও থানা এলাকার দক্ষিণ বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে ২টি সিআর সাজা ও ১টি জিআর সাজা গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মাঈনুদ্দিন প্র: এম কে শাহেদকে গ্রেফতার করতে সক্ষম হয়।

থানা সূত্রে জানা গেছে, গ্রেফতার আসামি আবু বক্কর সিদ্দিক ও আসামি মনজুরা আক্তার ইষ্টার্ন ব্যাংক লি: থেকে ঋণখেলাপির দায়ে উভয়ে ৪ মাস করে সাজা প্রাপ্ত। আবু বক্কর ও মনজুরা আক্রার বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ঋণখেলাপির দায়ে বিভিন্ন মেয়াদে সর্বমোট পঞ্চাশ লক্ষ টাকার সাজাপ্রাপ্ত হয়েছে। 

এছাড়া গ্রেফতার আসামি মাঈনুদ্দিন প্র: এম কে শাহেদ ডবলমুরিং মডেল থানার একটি মামলায় (মামলা নং-১০(০৭)০৬) ২ বছরের সশ্রম কারাদণ্ডে সাজাপ্রাপ্ত। এম কে শাহেদ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ঋণখেলাপির দায়ে বিভিন্ন মেয়াদে ৬ মাসের সশ্রম কারাদণ্ড সহ সর্বমোট দশ লক্ষ টাকার সাজাপ্রাপ্ত হয়েছে।

হালিশহর থানার ওসি কায়সার হামিদের নেতৃত্বে পরিচালিত অভিযানে এসআই মাহবুব রব্বানী অপু, এএসআই বেলায়েত হোসেন, এএসআই সাদ্দাম হোসেন ও এএসআই কামরুজ্জামান এবং নারী কনস্টেবল বিবি হাওয়া অংশ নেয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy