পতেঙ্গায় চোরাই ডিজেল মবিল জব্দ : আটক ২

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন সী-বিচ এলাকা থেকে প্রায় ০১ লক্ষ ৭০ হাজার টাকা মুল্যের চোরাই ডিজেল এবং মবিল

2023-12-06T19:28:43+00:00
2023-12-06T19:28:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পতেঙ্গায় চোরাই ডিজেল মবিল জব্দ : আটক ২
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩, ৭:২৮ পিএম   (ভিজিট : ১১২)
X

চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন সী-বিচ এলাকা থেকে প্রায় ০১ লক্ষ ৭০ হাজার টাকা মুল্যের চোরাই ডিজেল এবং মবিল জব্দসহ ২ জন চোরাকারবারীকে আটক করেছে র‌্যাব-৭। 

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার বাংলাদেশ বুলেটিনকে জানান, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৭ জানতে পারে যে, কতিপয় চোরাকারবারি চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন সী-বিচ এলাকায় একটি বসত ঘরে অবৈধ ভাবে চোরাই ডিজেল এবং মবিল ক্রয়-বিক্রয়ের জন্য মজুদ করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল গত ৫ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় অভিযান পরিচালনা করে। 

এসময় মোঃ সুলাইমান (২৯), পিতা-মোঃ ইসমাইল এবং মোঃ নেজাম (২৪), পিতা- মৃত সোবহানকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে আটককৃত আসামীদের স্বীকারোক্তি ও দেখানো মতে তাদের হেফাজতে থাকা অবৈধভাবে সংগ্রহকৃত ৩৩টি প্লাষ্টিকের জারিকেনে ১৩৬০ লিটার ডিজেল এবং ৭টি জারিকেনে ২৮০ লিটার মাবিল জব্দসহ করা হয়। উদ্ধারকৃত চোরাই ডিজেল এবং মবিল এর আনুমানিক মূল্য ১ লক্ষ ৭০ হাজার টাকা।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদের তারা দীর্ঘদিন যাবৎ অভ্যাসগতভাবে অবৈধ উপায়ে বিভিন্ন জাহাজ, জ্বালানী বহনকারী লরি থেকে অকটেন, ডিজেল এবং মবিল সংগ্রহ করে পরবর্তীতে অপেক্ষাকৃত কম মূল্যে পাইকারী ও খুচরা বিক্রয় করে আসছে। 

গ্রেফতারকৃত আসামী এবং জব্দকৃত মালামাল সহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy