গলাচিপায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নে পরিকল্পনা সভা

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

শিশুর সুরক্ষা-রোগ প্রতিরোধ, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা বিষয়ে উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য বিভাগ আগামী

2023-12-06T19:35:43+00:00
2023-12-06T19:35:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গলাচিপায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নে পরিকল্পনা সভা
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩, ৭:৩৫ পিএম   (ভিজিট : ১১০)
X

শিশুর সুরক্ষা-রোগ প্রতিরোধ, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা বিষয়ে উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য বিভাগ আগামী ১২ ডিসেম্বর /২৩ দ্বিতীয় পর্যায়ে ছয় মাস থেকে ১১ মাস ২৯ দিন ও এক বছর থেকে ৫৯ মাস বয়সী শিশুকে নীল ও লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো বিষয়ে গণ-প্রচারে সহ গলাচিপা-রাঙ্গাবালী উপজেলার ১৮টি ইউনিয়ন ও সদর পৌরসভায়, ক্যাম্পেইন সফল করার লক্ষ্য এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। 

বুধবার স্বাস্থ্য কমপ্লেক্স অডিটরিয়াম হলে উপজেলা স্বাস্থ্য ও প. প কর্মকর্তা ডাক্তার মোঃ মেজবাহ উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মোঃ সাইফুল ইসলাম, ডাক্তার আলামিন, ডাক্তার আতিক, ডাক্তার মামুনুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ রেজাউল করিম। 

উল্লেখ্য, দুই উপজেলায় স্বাস্থ্য কর্মকর্তা পরিবার পরিকল্পনা বিভাগ কমিউনিটি ক্লিনিক প্রতিনিধি সহ মসজিদ, ইমাম, শিক্ষক, এনজিও সংস্থা, শিশু সনদ সহ দুর্গম জনপদে ক্যাম্পেইন সহ ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy