প্রকাশ: বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩, ৮:৪৮ পিএম আপডেট: ০৬.১২.২০২৩ ৯:২৮ পিএম (ভিজিট : ১৮৭)

X
রাজধানীর মহাখালী রয়েল ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৬ ডিসেম্বর) রাত ৭টা ৫৩ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠিয়েছে ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, আমরা খবর পেয়েছি মহাখালী রয়েল ফিলিং স্টেশনে আগুনের ঘটনা ঘটেছে।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট রাত ৮টা ৩০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। রাস্তায় যানজটের কারণে ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়েছে।