সৌদি মন্ত্রীর পতেঙ্গা কনটেইনার টার্মিনাল পরিদর্শন

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রামের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল (পিসিটি) পরিদর্শন করেছেন সৌদি আরবের বিনিয়োগবিষয়ক মন্ত্রী খালিদ আল ফালি।বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে সৌদি

2023-12-06T21:13:35+00:00
2023-12-06T21:13:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সৌদি মন্ত্রীর পতেঙ্গা কনটেইনার টার্মিনাল পরিদর্শন
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩, ৯:১৩ পিএম   (ভিজিট : ১৬০)
X

চট্টগ্রামের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল (পিসিটি) পরিদর্শন করেছেন সৌদি আরবের বিনিয়োগবিষয়ক মন্ত্রী খালিদ আল ফালি।  

বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে সৌদি মন্ত্রী পিসিটি পরিদর্শনে আসেন৷ এসময় তার সাথে ছিলেন ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল প্রমুখ।  

এসময় সালমান এফ রহমান সাংবাদিকদের বলেন, আমার জন্য আজ খুবই আনন্দের দিন। দুই বছর আগে রিয়াদে গিয়ে একটা চুক্তি সই করেছিলাম। সেই চুক্তির ফলাফল হিসেবে এটা প্রথম প্রকল্প। উনি যে কথাটা বলেছেন এটা মাত্র শুরু। সৌদি আরবের বাদশা, যুবরাজের সঙ্গে উনার ব্যক্তিগত খুব ভালো সম্পর্ক আছে।

মাননীয় প্রধানমন্ত্রী যখন বাদশা ও যুবরাজের সঙ্গে দেখা করেছেন তখন উনারা বলেছিলেন বাংলাদেশে বিনিয়োগ করতে চান। খুব শিগগির দেখবেন আরও বড় বড় বিনিয়োগ আসবে। মাননীয় সৌদি মন্ত্রী প্রায় ৪০ জন বড় ব্যবসায়ী এনেছেন। বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে বি টু বি সভা হচ্ছে। আমি কিন্তু খুবই আশাবাদী। শুধু সৌদি আরব নয়, আরও অনেক দেশ বাংলাদেশে বিনিয়োগে খুবই আগ্রহী। আপনারা জানেন নির্বাচন সামনে। যদি আমরা আবার ক্ষমতায় আসতে পারি তাহলে বিনিয়োগের যে অনুকূল পরিবেশ তৈরি করতে পেরেছি তার সুফল পাবো।  

অপর এক প্রশ্নের জবাবে সালমান এফ রহমান বলেন, বন্দরের জেটিতেও বিদেশি বিনিয়োগের কথা চলছে। চট্টগ্রাম বন্দরের সঙ্গে এ বিষয়ে কথা চলছে।

সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নবনির্মিত ‘পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল’ পরিচালনার জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক) এবং রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল (আরএসজিটিআই) কনসেশন চুক্তি সই হয়।

এ সময় সফররত সৌদি আরবের বিনিয়োগবিষয়ক মন্ত্রী খালিদ আল ফালি, বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলানসহ সৌদি বাণিজ্য প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নবনির্মিত ‘পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল’ সরকারি বেসরকারি অংশীদারিত্বে (জি২জি) ভিত্তিতে পরিচালনা করবে রেড সী গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল (আরএসজিটিআই)।

রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল (আরএসজিটিআই) সৌদি সরকার মনোনীত একটি স্বনামধন্য গ্লোবাল টার্মিনাল অপারেটর। জেদ্দা পোর্ট টার্মিনালসহ বিশ্বের বিভিন্ন টার্মিনাল পরিচালনা করছে আরএসজিটিআই।

বন্দর সূত্রে জানা গেছে, আরএসজিটিআই আগামী ২২ বছরের জন্য পতেঙ্গা কন্টেইনার টার্মিনালটি পরিচালনা করবে। এর ফলে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম পরিচালনার দক্ষতা বৃদ্ধি পাবে এবং আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত হবে। দেশের আমদানি-রপ্তানি ব্যয় উল্লেখযোগ্যভাবে হ্রাসের মাধ্যমে আমাদের অর্থনীতি লাভবান হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy